1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

রাজশাহী নগরীর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

রাজশাহী নগরীর এক পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।

আজ মঙ্গলবার সকালে নগরীর মাদ্রাসা মাঠসংলগ্ন শাহ মখদুম ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির পুকুরে মরদেহটি পাওয়া যায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র মো. গাজিউর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, ওই ব্যক্তির দুই থেকে তিন দিন আগে মৃত্যু হয়ে থাকতে পারে। পানিতে ডুবে অথবা অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ পচে যাওয়ায় মুখ ও শরীর বিকৃত হয়ে গেছে। ফলে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

গাজিউর রহমান আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিহতের পরিচয় শনাক্তে আঙুলের ছাপ বিশ্লেষণ অথবা ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ