1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

লন্ডন উৎসবে সেরা সিনেমা ‘ইম্পেরিয়াম’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরে বাজিমাত করেছে ইউক্রেনীয় নির্মাতা সের্গেই লোজনিতসার সিনেমা ‘ইম্পেরিয়াম’। জিতেছে সেরা সিনেমার পুরস্কার। রোববার উৎসবের সমাপনী দিনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

ইম্পেরিয়াম সিনেমার গল্প ও নির্মাণশৈলী বেশ অভিনব। রোমের একটি আর্কাইভে সংরক্ষিত ১৯৭০ থেকে ১৯৭৩ সালের মধ্যে ইতালীয় নির্মাতাদের ধারণ করা কিছু দুর্লভ ফুটেজের ওপর ভিত্তি করে সিনেমাটি তৈরি করা হয়েছে।

মস্কো থেকে শুরু হয়ে সিনেমাটির দৃশ্যপট ধীরে ধীরে এমন সব অঞ্চলে ছড়িয়ে পড়ে, যেখানে নানা বৈচিত্র্যময় বিশ্বাস ও জাতিগত বৈশিষ্ট্য ফুটে ওঠে। এর মধ্য দিয়ে জনগণের ওপর সাম্রাজ্যের শক্তিশালী আধিপত্যের বিষয়টি স্পষ্ট হয়েছে। মূলত সিনেমাটি রাশিয়ার ঐতিহাসিক ও বর্তমান সাম্রাজ্যবাদের এক জোরালো সমালোচনা।

সিনেমাটি নিয়ে পরিচালক সের্গেই লোজনিতসা জানান, রোমের একটি আর্কাইভে ইতালীয় নির্মাতাদের ধারণ করা এই দুর্লভ ফুটেজগুলো খুঁজে পান তিনি। তারপরই একটি সিনেমা বানানোর পরিকল্পনা করেন। ১৯৯১ সালে বিলুপ্ত হয়ে যাওয়া সোভিয়েত ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল ও সেখানকার মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্য সবার সামনে নিয়ে আসার এমন সুযোগ তিনি হাতছাড়া করতে চাননি।

‘ইম্পেরিয়াম’ ছাড়াও লন্ডন উৎসবে এবার আরও কয়েকটি সিনেমা পুরস্কৃত হয়েছে। এর মধ্যে সেরা প্রামাণ্যচিত্রের (গ্রিয়ারসন অ্যাওয়ার্ড) পুরস্কার জিতেছে আসমাহান বকেরাটের ‘কনক্রিট ল্যান্ড’। প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের (সাদারল্যান্ড অ্যাওয়ার্ড) পুরস্কার পেয়েছে থাইল্যান্ডের সিনেমা ‘নাইন টেম্পলস টু হেভেন’। এ ছাড়া সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে পশ্চিমবঙ্গের নির্মাতা রাহুল রায়ের ‘আমান’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ