1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি আদালতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়েছে ঢাকা ১৩ বছর ধরে চলা ঢাকা–গাজীপুর বিআরটি প্রকল্প বাতিল, হবে ছয় লেনের সড়ক গল্পের জোরেই কোটি ভিউ, শাওনের দুই নাটক ঘিরে উদযাপন রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা আজ থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার রাঙ্গুনিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জিতলেই হবে না, ফাইনালে যেতে বাংলাদেশকে যা করতে হবে আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে সিটি ব্যাংক আগ্রাবাদ শাখার সাবেক কর্মকর্তার স্ত্রী তিন মাসের শিশুসহ কারাগারে অগ্রণী ব্যাংক লালদীঘি শাখার কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা

গল্পের জোরেই কোটি ভিউ, শাওনের দুই নাটক ঘিরে উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

‘নাটকের মানের চেয়ে ভিউ গুরুত্বপূর্ণ’র এই সময়ে যারা এখনও গল্প কিংবা নির্মাণ কৌশলকেই প্রধান মনে করেন, তরুণ নির্মাতাদের মধ্যে এই সংখ্যা হাতে গোণা। এমন হাতে গোণাদের একজন ‘লিফলেট’খ্যাত নির্মাতা সেরনিয়াবাত শাওন। এই নির্মাতার পরিচালনায় খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান অভিনীত দুটি নাটক অল্প সময়ের ব্যবধানে ইউটিউবে কোটি ভিউয়ের মাইলফলক অর্জন করেছে। এ সাফল্য উদযাপনে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। হিয়া এন্টারটেইনমেন্টের আয়োজনে নাটক দুটি হলো ‘কাছের কেউ’ ও ‘তোমার ঠিকানায়’। দর্শকের ভালোবাসায় পাওয়া এই সাফল্য উদযাপনে অনুষ্ঠানে কেক কাটা হয়। উপস্থিত ছিলেন দুই নাটকের অভিনয়শিল্পী খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান, নির্মাতা সেরনিয়াবাত শাওন এবং তার নির্মাণসংশ্লিষ্ট সহকর্মীরা। এই জুটির প্রথম কোটি ভিউয়ের নাটক ‘কাছের কেউ’। অন্যদিকে, একই চ্যানেলে প্রকাশিত তাদের পরবর্তী নাটক ‘তোমার ঠিকানায়’ মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যেই এক কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করে। বর্তমানে ইউটিউবে ‘কাছের কেউ’ নাটকের ভিউ ১ কোটি ৪০ লাখ এবং ‘তোমার ঠিকানায়’ নাটকের ভিউ ১ কোটি ৭০ লাখ। দুটি নাটকের সাফল্য প্রসঙ্গে নির্মাতা সেরনিয়াবাত শাওন বলেন, “বাড়তি হাস্যরস কিংবা অতিরিক্ত দুঃখের আয়োজন ছাড়াও যে দর্শক সহজ-সরল ও জীবনঘনিষ্ঠ গল্প দেখতে ভালোবাসেন, খুব অল্প সময়ে ‘কাছের কেউ’ ও ‘তোমার ঠিকানায়’-এর কোটি ভিউ অর্জন সেই ভালোবাসারই প্রতিফলন। দর্শকের এই ভালোবাসাই ভবিষ্যতে আরও সুন্দর গল্প নির্মাণের অনুপ্রেরণা।” এদিকে, একই চ্যানেলে এই জুটির নতুন নাটক ‘তোমাকেই ভালোবেসে’ শিগগিরই মুক্তি পাবে। আগের দুটি নাটকের সাফল্যের পর নতুন কাজটি নিয়েও দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিউজিশিয়ান আপেল মাহমুদ এমিল, পোস্টার ডিজাইনার নাহিদ হোসেন, সিনেমাটোগ্রাফার কামরুল ইসলাম শুভ, ডিজিটাল প্রোমোটার ফয়সাল রকি, নির্বাহী প্রযোজক আহাদ খান, সহপ্রযোজক ফারশাদ রহমান এবং হিয়া এন্টারটেইনমেন্টের কর্ণধার ও প্রযোজক মো. হাবিবুর রহমান। এ ছাড়া নির্মাতা সেরনিয়াবাত শাওনের সহকারী পরিচালকরাও অনুষ্ঠানে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ