1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৯০ : মৃত্যু ১ অস্ত্র-কাণ্ডে মন্ত্রিত্ব গেল ইশরাকের ভল্টের টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী, চাওয়া কৃষি বিশ্ববিদ্যালয় সার্কাসের নির্যাতন, অযত্ন থেকে নিরাপদ আশ্রয়ে রাশমণি, দেশের অন্য বন্দি হাতিগুলোর ভাগ্যে কী আছে? ‎উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার এক দশক পর রাজ-তুষির প্রথম সিনেমা ওটিটিতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে: অর্থমন্ত্রী

খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৯০ : মৃত্যু ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

: খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে খুলনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯৭৯ জন। এ সময়ে মারা গেছেন ৬৭ জন।

পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তরের পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত খুলনা বিভাগের ১৮ অক্টোবর ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ২৯০ জনের মধ্যে সরকারি হাসপাতালে ২৩৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৫৩ জন ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৬ হাজার ৫১৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৮৯ জন। এ ছাড়া এ সময়ে ৪১০ জন রোগীকে অন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় নতুন করে ১১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৫৯ জন ভর্তি হয়। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন, বাগেরহাটে ৩৩ জন, মাগুরায় ২৫ জন, যশোরে ১৮ জন, কুষ্টিয়ায় ১৭ জন, সাতক্ষীরায় ১৬ জন, নড়াইলে ১৩ জন, ঝিনাইদহে ১২ জন, মেহেরপুরে ১২ জন এবং চুয়াডাঙ্গায় দুজন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চারজন নতুন রোগী ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত খুলনা জেলায় মোট ৬ হাজার ৯১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ সংখ্যা ৩ হাজার ৩৪৩। একই সময়ে বাগেরহাটে ২ হাজার ৩৫১ জন, যশোরে ১ হাজার ৭৫৭ জন, নড়াইলে ৬৪৮ জন, সাতক্ষীরায় ৫৬৯ জন, ঝিনাইদহে ৫৩৫ জন, কুষ্টিয়ায় ৪৮৮ জন, মাগুরায় ৪২৩ জন, মেহেরপুরে ৩৮৮ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭২ জন এবং চুয়াডাঙ্গায় ১৯১ জন রোগী ভর্তি হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ