1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
চা বাগান এলাকায় স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে সিটি ব্যাংক-অক্সফ্যামের চুক্তি ভস্ট্রো হিসাবের মাধ্যমে টাকায় বৈদেশিক লেনদেন নিষ্পত্তির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল ডিসেম্বর নয় বুকের পাটা থাকলে এখনই আসেন, হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের দায়ে ৯৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি ‘আওয়ামীপন্থিদের সরাতে’ বিভাগ-জেলা-উপজেলার সব কমিটি পুনর্গঠনের নির্দেশ পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন করে দেবে তেলের দাম ও পে-স্কেল, আশঙ্কা বাংলাদেশ ব্যাংকের প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ১ অক্টোবর, লাগবে যেসব কাগজপত্র ‘বিল থেকে জাল ওঠানোর অনুমতি দিয়েছে কে’ বলে ২ গ্রাম পুলিশকে মারপিট

আরেকজন পেসার হারাল দক্ষিণ আফ্রিকা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হবে না মাফাকারও, দলে ফিরলেন উইলিয়ামস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার পেস বোলিংয়ে চোট সমস‍্যা বেড়েই চলেছে। এবার ডান হ‍্যামস্ট্রিংয়ের সমস‍্যায় ছিটকে গেছেন কিওয়েনা মাফাকা। তার জায়গায় ফিরেছেন লিজাড উইলিয়ামস।

এর আগে হ‍্যামস্ট্রিংয়ের সমস‍্যায় ছিটকে গেছেন কাগিসো রাবাদা, ওটনিল বার্টম‍্যান ও লুঙ্গি এনগিডি।

মাফাকার জায়গায় ডাক পাওয়া উইলিয়ামসের সামনে প্রায় এক বছর পর দেশের হয়ে খেলার সুযোগ। সবশেষ গত ৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেন তিনি, পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে।

তিন ম‍্যাচের সিরিজের জন‍্য দল নির্বাচনের আগেই চোটের জন‍্য ছিটকে যান রাবাদা। ১৬ জনের দলে ছিলেন বার্টম‍্যান ও এনগিডি। পরে তাদের জায়গায় আসেন ডুয়ান ইয়ানসেন ও নকোবানি মোকোয়েনা।

পেসারদের একের পর এক হ‍্যামস্ট্রিংয়ের সমস‍্যায় অনভিজ্ঞ একটি বোলিং আক্রমণ নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে হবে দক্ষিণ আফ্রিকার। অলরাউন্ডার মার্কো ইয়ানসেনের সঙ্গে আছেন কর্বিন বশ ও সবশেষ ২০২৩ সালের নভেম্বরে ওয়ানডে খেলা জেরাল্ড কুটসিয়া। ডুয়ান ইয়ানসেন ও মোকোয়েনা মিলিয়ে খেলেছেন কেবল চারটি ওয়ানডে। ২০২১ সালে অভিষেকের পর কেবল আটটি ওয়ানডে খেলতে পেরেছেন উইলিয়ামস।

আগামী ৯ অক্টোবর শুরু হবে তিন ম‍্যাচের টেস্ট সিরিজ। সেটাতেও রাবাদা ও এনগিডির খেলা নিয়ে শঙ্কা আছে। ডারবানে বৃহস্পতিবার হবে প্রথম ওয়ানডে। পরের দুটি হবে জোহানেসবার্গ (রোববার) ও পচেফস্ট্রুমে (বুধবার)।

শাহরিয়ার কবির: রাজনৈতিক পরিচয়ের ফৌজদারি পুনর্লিখন

আইফোন, ভোগবাদ ও সামাজিক অবক্ষয়: অপ্রতিমের হত্যাকারী কে?

রাজনৈতিক দলগুলোর প্রতিষ্ঠান হয়ে ওঠার ব্যর্থতা

জার্মান রাজনীতিতে অতিডান ও অতিবামের উত্থান: ইউরোপের জন্য কি সতর্কবার্তা?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ