সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর যোগদান ও পদায়নের সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষকদের আগামী ১ অক্টোবর নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে (DPEO Office) যোগদান করতে হবে। এরপর ৪ অক্টোবর তাদের বিদ্যালয়ভিত্তিক পদায়নের আদেশ জারি করা হবে (Primary Teacher Joining Date & Documents)।
ইতিমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রশাসনিক নির্দেশনা জারি করা হয়েছে। আদেশের ভিত্তিতে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীদের নিয়োগপত্র জারির প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।