1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ সিনেমা হলে আমরা কেন পপকর্ন খাই, জেনে নিন তার গল্প ভারতকে সাদা বলের ক্রিকেটের ‘মানদণ্ড’ মানছেন পাকিস্তান কোচ কাতার থেকে আসছে আরও দুই কার্গো এলএনজি কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী চা বাগান এলাকায় স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে সিটি ব্যাংক-অক্সফ্যামের চুক্তি ভস্ট্রো হিসাবের মাধ্যমে টাকায় বৈদেশিক লেনদেন নিষ্পত্তির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল ডিসেম্বর নয় বুকের পাটা থাকলে এখনই আসেন, হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ভস্ট্রো হিসাবের মাধ্যমে টাকায় বৈদেশিক লেনদেন নিষ্পত্তির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View

বাণিজ্যিক অংশীদার দেশগুলোর সংশ্লিষ্ট ব্যাংকের জন্য অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোতে রক্ষিত নন-রেসিডেন্ট টাকা বা ভস্ট্রো হিসাবের মাধ্যমে যোগ্য আন্তঃসীমান্ত বাণিজ্য লেনদেনের নিষ্পত্তি টাকায় করার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক ভস্ট্রো হিসাব পরিচালনার নতুন ব্যবস্থা তুলে ধরে একটি সার্কুলার জারি করেছে।

বিদ্যমান ব্যবস্থায় এডি ব্যাংকগুলো অবাধে রূপান্তরযোগ্য বৈদেশিক মুদ্রায় দেশে আসা রেমিট্যান্সের বিপরীতে তাদের বিদেশি শাখা ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর জন্য টাকার ভস্ট্রো হিসাব খুলতে পারত।

সার্কুলার অনুযায়ী, এসব হিসাবে থাকা অর্থ বাংলাদেশ থেকে রপ্তানির আয় এবং অন্যান্য অনুমোদিত লেনদেনের নিষ্পত্তিতে ব্যবহার করা যাবে।

ঋণপত্র, চুক্তি ও চালানে অবাধে রূপান্তরযোগ্য বা অন্যান্য অনুমোদিত মুদ্রায় অর্থের পরিমাণ উল্লেখ করার নিয়ম বহাল থাকবে। চালানে উল্লেখিত অর্থের পরিমাণ প্রচলিত বিনিময় হারে টাকায় রূপান্তর করে ভস্ট্রো হিসাবের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

কেন্দ্রীয় ব্যাংক এই ব্যবস্থার আওতায় উপযুক্ত পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে অগ্রিম অর্থ পরিশোধেরও অনুমতি দিয়েছে। তবে এ ক্ষেত্রে বিদ্যমান বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিবিধান অনুসরণ করতে হবে।

টাকায় রপ্তানি আয় গ্রহণকারী রপ্তানিকারকেরা প্রযোজ্য ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা সংরক্ষণ সুবিধা পাওয়ার যোগ্য থাকবেন। এর মধ্যে উৎপাদনের উপকরণ আমদানির মূল্য পরিশোধ এবং রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণ পরিশোধও অন্তর্ভুক্ত।

টাকার ভস্ট্রো হিসাবে থাকা উদ্বৃত্ত অর্থ বাংলাদেশে অনুমোদিত বিনিয়োগেও ব্যবহার করা যাবে। এর মধ্যে সরাসরি বিদেশি বিনিয়োগ, বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ, বিকল্প বিনিয়োগ তহবিল এবং ওপেন-এন্ডেড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ রয়েছে। তবে এসব বিনিয়োগে প্রচলিত বিধিবিধান অনুসরণ করতে হবে।

উপযুক্ত বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে আন্তঃসীমান্ত লেনদেনে টাকার ব্যবহার বাড়ানো এবং আন্তর্জাতিক বাণিজ্যে অর্থ নিষ্পত্তির বিদ্যমান ব্যবস্থাকে আরও বৈচিত্র্যময় করতে এ উদ্যোগ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, এদেশের ব্যাংকে বাইরের দেশের ব্যাংকের অ্যাকাউন্টকে ভস্ট্রো হিসাব বলা হয়।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ