1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ১ অক্টোবর, লাগবে যেসব কাগজপত্র ‘বিল থেকে জাল ওঠানোর অনুমতি দিয়েছে কে’ বলে ২ গ্রাম পুলিশকে মারপিট আরেকজন পেসার হারাল দক্ষিণ আফ্রিকা এশিয়ান গেমসে অলিম্পিকও মাথায় থাকবে লিটনের দলের আনচেলত্তির মতো ‘নতুন শুরুর’ প্রয়োজন দেখছেন গিমারাইসও বৈদেশিক বাণিজ্যিক লেনদেন নিষ্পত্তিতে টাকা ব্যবহারের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক দেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার উদ্যোক্তারা ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২ জন নিয়োগ শেয়ারবাজারে ‘কারসাজি’: সাকিব-হিরুদের মামলার প্রতিবেদন ১৭ নভেম্বর এশিয়ান গেমসে কোন পদক চান, ইঙ্গিত পাওয়া গেলো লিটনের কথায়

দেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার উদ্যোক্তারা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

দেশের তথ্যপ্রযুক্তি, জ্বালানি অবকাঠামো, টেলিযোগাযোগ, সেমিকন্ডাক্টর, স্বাস্থ্যসেবা, পর্যটন ও হালাল শিল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন মালয়েশিয়ার উদ্যোক্তারা। একই সঙ্গে দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে ক্ল্যাং চাইনিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম: ব্যাবসায়িক যোগাযোগ ও সম্ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে এসব বিষয় উঠে আসে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর মালয়েশিয়া সফরকারী বাণিজ্য প্রতিনিধিদলের সৌজন্যে এ বাণিজ্য আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমই কর্পোরেশন মালয়েশিয়ার চেয়ারম্যান ট্যাং চ্যাং খিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ