1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
এক সদস্যের পর্ষদ, নিয়মিত এমডি ছাড়াই চলছে ইসলামী ব্যাংক আবারও হবে ভারত-জাপান ক্রিকেট ম্যাচ? নেতৃত্ব শূন্যতায় ধুঁকছে ইসলামী ব্যাংক বিএনপি সরকার সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে গেছে: এইচআরডব্লিউ বিএনপি নেতার চাঁদা দাবিতে দুই সড়কের কাজ বন্ধ, তদন্ত কমিটি গঠন খালেদকে ‘পেশাদারিত্বের মানে বুঝাচ্ছে’ কাউন্টি ক্রিকেট জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ জাতিসংঘের ওপর থেকে আস্থা হারিয়ে গেছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী রায় নিয়ে মন্তব্যের অভিযোগ: ট্রাইব্যুনালে হাজির আইনজীবী

আবারও হবে ভারত-জাপান ক্রিকেট ম্যাচ?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View

সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে মাত্র দুই রানে হারের ক্ষত শুকানোর আগেই ভারত-জাপানের আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এবার আর প্রস্তুতি ম্যাচ কিংবা দ্বিপক্ষীয় লড়াই নয়-এশিয়ান গেমসের নকআউট পর্বের কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে দুই দলের।

এশিয়ান গেমসের গ্রুপ পর্বের ফল নিজেদের পক্ষে এলে আগামী ২৮ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হতে পারে জাপান।

জাপান রয়েছে ‘এ’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান ও নেপাল। তিন দলের এই গ্রুপে প্রতিটি দল খেলবে দুটি করে ম্যাচ। ফলে জাপান যদি নিজেদের দুই ম্যাচের অন্তত একটিতে জয় পায় এবং গ্রুপে দ্বিতীয় হয়, তাহলে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ভারত।

টুর্নামেন্টের নির্ধারিত সূচি অনুযায়ী, ‘এ’ গ্রুপের রানার্সআপ দল ‘এ২’ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হবে। ফলে আফগানিস্তান কিংবা নেপালের বিপক্ষে একটি জয়ই জাপানকে ভারতের পথে নিয়ে যেতে পারে-যদি তারা গ্রুপে দ্বিতীয় স্থান নিশ্চিত করতে পারে।

ভারত-জাপানের প্রথম দেখাটাও ছিল বেশ নাটকীয়। মঙ্গলবার সানোতে বৃষ্টিবিঘ্নিত পাঁচ ওভারের টি-টোয়েন্টিতে মাত্র ২ রানে জিতেছে ভারত। দুই দেশের পুরুষ ক্রিকেটে সেটিই ছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ‘স্পোর্ট ৭৫’ উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত ম্যাচটি দুই দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারের উদ্যোগেরও অংশ ছিল।

বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে পাঁচ ওভারে। আগে ব্যাট করে ভারত ৪ উইকেটে মাত্র ৩২ রান করে। জাপানের স্পিনারদের ঘূর্ণি ও বাউন্সে সমস্যায় পড়েন ভারতীয় ব্যাটাররা। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ১২ বলে ১৬ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। সঞ্জু স্যামসন করেন ৭ বলে ৯ রান।

জাপানের হয়ে চার্লি হারা-হিনজে ২ উইকেট নিয়ে ভারতের ব্যাটিংয়ে বড় ধাক্কা দেন। তার শিকার হন অভিষেক শর্মা ও শ্রেয়াস আইয়ার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ