1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

‘টেস্টে সফল হতে পারবে না সুরিয়াভানশি’

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

মন্টি পানেসারের এমন ধারণার সঙ্গে একমত হতে পারছেন না মাইকেল ক্লার্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিংয়ে আলোড়ন ফেলে দেওয়া বৈভাব সুরিয়াভানশির টেস্টে সফল হওয়ার সম্ভাবনা দেখেন না মন্টি পানেসার। ইংলিশ সাবেক স্পিনারের সঙ্গে অবশ্য একমত নন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, চেষ্টা করলে তিন সংস্করণেরই ক্রিকেটার হতে পারবেন ভারতের ব্যাটিং বিস্ময়।

বয়সভিত্তিক ক্রিকেট, আইপিএলে আলো ছড়িয়ে এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছেন সুরিয়াভানশি। গত জুলাইয়ে মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সে ভারতের জার্সিতে অভিষেক হয় তার। সেদিন ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেকের রেকর্ড গড়েন সুরিয়াভানশি; পেছনে ফেলেন ১৯৮৯ সালে অভিষেক হওয়া সাচিন টেন্ডুলকারকে।

ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সিরিজে ভালো করতে পারেননি সুরিয়াভানশি। তিন ম্যাচে করেন ১৪, ১৩ ও ১৫ রান। পরে জিম্বাবুয়েতে প্রথম ম্যাচেই ফিফটি করে গড়েন আরেকটি রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে ফিফটি করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার এখন তিনি।

শুরু থেকেই সুরিয়াভানশিকে নিয়ে বিশ্ব ক্রিকেটে চলছে তুমুল আলোচনা। বিয়ন্ড২৩ ক্রিকেট পডকাস্টে পানেসার ও ক্লার্কের আলাপেও ওঠে ভারতীয় ব্যাটসম্যানের প্রসঙ্গ। সেখানে ইংল্যান্ডের হয়ে ৫০ টেস্ট খেলা বাঁহাতি স্পিনার পানেসার বলেন, টেস্ট খেলার টেকনিক নেই সুরিয়াভানশির।

“টেস্ট ক্রিকেটেও সুরিয়াভানশির মানিয়ে নেওয়ার সম্ভাবনা আমি দেখছি না। এই মুহূর্তে হ্যারি ব্রুকই একমাত্র ক্রিকেটার, যিনি টেস্ট ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই সেরা দশে (র‍্যাঙ্কিংয়ে) আছেন। তবে আমার মনে হয় না, সুরিয়াভানশির সেই টেকনিক আছে।”

ক্লার্কের ভাবনা অবশ্য ভিন্ন। তার বিশ্বাস, কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকলে সুরিয়াভানশি ও তার প্রজন্মের অন্য ক্রিকেটারদের পক্ষেও তিন সংস্করণে খেলা সম্ভব।

“আমার মনে হয়, তার পক্ষে তিন সংস্করণেই খেলা সম্ভব। ভিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স সেটা দেখিয়েছে। তারা দুর্দান্ত টেস্ট ক্রিকেটার ছিল, একই সঙ্গে টি-টোয়েন্টিতেও ছিল অবিশ্বাস্য। এই প্রজন্মের কোনো ক্রিকেটার, যেমন সুরিয়াভানশি, যদি টেস্ট ক্রিকেটে মানিয়ে নিতে পারে, তাহলে তাকে খেলতে দেখা হবে অসাধারণ ব্যাপার।”

অস্ট্রেলিয়ান ব্যাটিং গ্রেট ক্লার্ক মনে করেন, সময়ের সঙ্গে সুরিয়াভানশির টেকনিকের আরও উন্নতি হবে।

“এই মুহূর্তে শারীরিক শক্তিই তার প্রধান অস্ত্র, আর তার দৃষ্টিও অসাধারণ। বিশ্বের যেকোনো তরুণ ক্রিকেটারের মতোই সে বল ভালোভাবে বুঝতে পারে। ভারতের হয়ে আরও সফর করলে এবং বিভিন্ন কন্ডিশনে অনুশীলন করলে তার টেকনিক আরও ভালো হবে। সে যথেষ্ট প্রতিভাবান। তাই সে নিজে চাইলে, তিন সংস্করণেই তারকা হতে তার কোনো বাধা আছে বলে আমার মনে হয় না।”

এখন পর্যন্ত ১১টি প্রথম শ্রেণির ম্যাচে খেলে ৯৬.৬১ স্ট্রাইক রেট ও ২৩.৪৭ গড়ে ৩৯৯ রান করেছেন সুরিয়াভানশি। তার নামের পাশে ফিফটি আছে দুটি।

সৌরবিদ্যুৎ কি সত্যিই শতভাগ পরিবেশবান্ধব, নাকি দূষণের রূপান্তর?

জিন্নাহপ্রীতি–৩: কারা বাংলাদেশকে পাকিস্তানের ‘বাই-প্রোডাক্ট’ দেখাতে চায়?

পাঠ্যবইয়ে কতবার পরিবর্তনে জাতির সত্য ইতিহাস জানা যায়?

স্পেকট্রামের মূল্য: বাংলাদেশ কি বৈশ্বিক প্রবণতা এড়িয়ে ঝুঁকিপূর্ণ পথেই এগোবে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ