1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর ‘হামলার’ বিচার দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

ঢাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গত ১৪ সেপ্টেম্বর সকালে চাকরিচ্যুতদের সঙ্গে জামায়াতপন্থি একদল গ্রাহক মারামারিতে জড়িয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ তুলে বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে চট্টগ্রামে।

শনিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক অধিকার ফোরাম’ এর ব্যানারে মানববন্ধন করা হয়।

সেখানে গ্রাহক অধিকার ফোরামের আহ্বায়ক মুহাম্মদ তারেকুল ইসলাম তানিম বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম সফরকালে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের মজলুম বলেছেন। চাকরিচ্যুত ব্যাংকারদের চাকরি ফিরিয়ে দেবে কি দেবে না, সেটা ব্যাংক কর্তৃপক্ষ দেখবে। বাংলাদেশ ব্যাংক দেখবে এবং সেটা সরকার দেখবে। আমি গ্রাহক কে?

“ব্যাংক যদি মজলুম কর্মকর্তাদের চাকরি ফিরিয়ে দেয়, সেখানে গ্রাহকরা কেন প্রতিহত করবে? প্রতিহত করার তারা কে? বোর্ড ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে তাদের চাকরি ফিরিয়ে দেবে কি দেবে না।”

ঢাকার দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গত ১৪ সেপ্টেম্বর সকালে চাকরিচ্যুতদের সঙ্গে জামায়াতপন্থি একদল গ্রাহক মারামারিতে জড়ান। তাতে ২০-২৫ জনের মত আহত হন।

পুলিশের মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী বলেছিলেন, চাকুরিচ্যুত আর গ্রাহকদের মধ্যে কিছুটা হাতাহাতি হয়। পরে গ্রাহকরা বাংলাদেশ ব্যাংকের সামনে এসে অবস্থান নেয়।

‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক অধিকার ফোরাম’ এর আহ্বায়ক তানিম বলেন, “২০২৪ সালের ৫ অগাস্টের পর আরডিএস লোনের অধীনে ইসলামী ব্যাংক থেকে ১১ হাজার কোটি টাকাসহ নামে বেনামে চলে যাওয়া কোটি কোটি টাকার কোনো হদিস নেই। প্রকৃত গ্রাহকরা জানতে চায় এই টাকা যাওয়ার সময় ইসলামী ব্যাংকের সামনে বর্তমানে অবস্থান নেওয়া ভুয়া গ্রাহকরা কোথায় ছিল?”

ইসলামী ব্যাংকের আমানত নিয়ে শঙ্কা প্রকাশ করে তানিম বলেন, “আমরা আসল গ্রাহকরা এখনো মাঠে নামিনি। আমরা পরিস্থতি পর্যবেক্ষণে রেখেছি। গ্রাহকের আমানত সমুন্নত রাখতে সময়োপযোগী কর্মসূচি চলমান থাকবে। আমাদের মাঠে নামতে বাধ্য করবেন না।”

গ্রাহক অধিকার ফোরামের সদস্য জুলেখা বেগম বলেন, “গ্রাহকদের প্রত্যাশা থাকে ব্যাংক থেকে ভালো সেবা পাওয়া এবং নির্বিঘ্নে নিয়মিত লেনদেন করা। গ্রাহকের কাজ নয় ওই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে হবে, চেয়ারম্যান কে হবে তা নিয়ে আন্দোলন করা।

“সম্প্রতি গ্রাহক ফোরামের নাম দিয়ে কিছু স্বার্থান্বেষী মহল ইসলামী ব্যাংক ম্যানেজমেন্টকে নানাভাবে চাপ প্রয়োগ করছে। এমনকি চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনরত কর্মকর্তাদের ওপর হামলাও চালিয়েছে। ভুয়া এই গ্রাহকদের আইনের আওতায় আনার দাবি জানাই।”

ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার গ্রাহক আবদুল্লাহ আল রেজা, আজগর আলী, ফোরামের মিডিয়া সচিব আবদুল্লাহ আল নোমান, দপ্তর সচিব মোহাম্মদ মামুন মানববন্ধনে বক্তব্য দেন।

সৌরবিদ্যুৎ কি সত্যিই শতভাগ পরিবেশবান্ধব, নাকি দূষণের রূপান্তর?

জিন্নাহপ্রীতি–৩: কারা বাংলাদেশকে পাকিস্তানের ‘বাই-প্রোডাক্ট’ দেখাতে চায়?

পাঠ্যবইয়ে কতবার পরিবর্তনে জাতির সত্য ইতিহাস জানা যায়?

স্পেকট্রামের মূল্য: বাংলাদেশ কি বৈশ্বিক প্রবণতা এড়িয়ে ঝুঁকিপূর্ণ পথেই এগোবে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ