1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি: কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া বাড়ল বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে মাসে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা যখন হতে পারে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে অংশ নিতে মিসর গেলেন কুমিল্লার আনিস ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু : মীর শাহে আলম দ. কোরিয়ার ম্যাচে বাজল উ. কোরিয়ার জাতীয় সংগীত ওটিটিতে মুক্তি পেল জয়ার সিনেমা বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী বিএনপি সরকারে থাকলেই নারীর ক্ষমতায়ন ও শিক্ষায় গুরুত্ব দিয়েছে : রিজভী জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি: কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া বাড়ল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

অনলাইন ডেস্ক: সরকারি কর্মচারীদের জন্য বহুপ্রতীক্ষিত ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’-এর গেজেট প্রকাশ করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন এই বেতন কাঠামো চলতি ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।

প্রজ্ঞাপনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেড ও কর্মস্থলের ভৌগোলিক অবস্থান ভেদে মূল বেতনের ওপর ভিত্তি করে নতুন বাড়িভাড়ার হার পুনর্নির্ধারণ করা হয়েছে।

এলাকা ও গ্রেডভিত্তিক নতুন বাড়িভাড়ার হার:

১. ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকা:

১৬শ থেকে ২০তম গ্রেড: মূল বেতনের ৬০ শতাংশ।

১০ম থেকে ১৫তম গ্রেড: মূল বেতনের ৫০ শতাংশ।

৫ম থেকে ৯ম গ্রেড: মূল বেতনের ৪৫ শতাংশ।

১ম থেকে ৪র্থ ও তদূর্ধ্ব গ্রেড: মূল বেতনের ৪০ শতাংশ।

২. অন্যান্য সিটি করপোরেশন (চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ, বগুড়া) এবং সাভার ও কক্সবাজার পৌর এলাকা:

১৬শ থেকে ২০তম গ্রেড: মূল বেতনের ৫০ শতাংশ।

১০ম থেকে ১৫তম গ্রেড: মূল বেতনের ৪০ শতাংশ।

৫ম থেকে ৯ম গ্রেড: মূল বেতনের ৩৫ শতাংশ।

১ম থেকে ৪র্থ ও তদূর্ধ্ব গ্রেড: মূল বেতনের ৩০ শতাংশ।

৩. অন্যান্য জেলা ও উপজেলা (উপরে উল্লেখিত এলাকার বাইরে):

১৬শ থেকে ২০তম গ্রেড: মূল বেতনের ৪৫ শতাংশ।

১০ম থেকে ১৫তম গ্রেড: মূল বেতনের ৩৫ শতাংশ।

৫ম থেকে ৯ম গ্রেড: মূল বেতনের ৩০ শতাংশ।

১ম থেকে ৪র্থ ও তদূর্ধ্ব গ্রেড: মূল বেতনের ২৫ শতাংশ।

নতুন বেতন স্কেল ৩ ধাপে কার্যকর হবে। ১ জুলাই ২০২৬ থেকে প্রথম ধাপে আংশিক বর্ধিত বেতন কার্যকর হলেও ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন বেতনকাঠামোর পূর্ণ সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা। অন্তর্বর্তী সময়ে বাকি অংশ বকেয়া হিসেবে সমন্বয় করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ