1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি: কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া বাড়ল বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে মাসে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা যখন হতে পারে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে অংশ নিতে মিসর গেলেন কুমিল্লার আনিস ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু : মীর শাহে আলম দ. কোরিয়ার ম্যাচে বাজল উ. কোরিয়ার জাতীয় সংগীত ওটিটিতে মুক্তি পেল জয়ার সিনেমা বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী বিএনপি সরকারে থাকলেই নারীর ক্ষমতায়ন ও শিক্ষায় গুরুত্ব দিয়েছে : রিজভী জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে অংশ নিতে মিসর গেলেন কুমিল্লার আনিস

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

আন্তর্জাতিক পেশাদার গলফ অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে মিসর গেলেন কুমিল্লার পেশাদার গলফার আফশান আনিস। এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের (ADT) অধীনে মিশরে আয়োজিত দুটি আন্তর্জাতিক পেশাদার গলফ টুর্নামেন্টে অংশ নেবেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় টুর্নামেন্ট দুটিতে অংশ নিতে বিমানযোগে বাংলাদেশ ত্যাগ করেন আফশান আনিস।

মিসরের কায়রোর Madinaty Golf Club-এ আগামী ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে Egypt Golf Series 13। এরপর ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর অনুষ্ঠিত হবে Egypt Golf Series 14। দুটি টুর্নামেন্টের প্রতিটিতে প্রাইজমানি রয়েছে ১ লাখ ২৫ হাজার মার্কিন ডলার।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এশিয়া, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে ৪০টির বেশি দেশের পেশাদার ও উদীয়মান গলফার এসব প্রতিযোগিতায় অংশ নেবেন।

বাংলাদেশের পেশাদার গলফার আফশান আনিস দুই টুর্নামেন্টেই দেশের প্রতিনিধিত্ব করবেন। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক গলফে ফিরতে যাওয়া এই গলফারের জন্য মিসরের দুটি টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পেশাদার গলফের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় আফশান আনিস।
বর্তমানে তিনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), কুমিল্লা মহানগর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আন্তর্জাতিক গলফের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাকে সম্মানের উল্লেখ করে আফশান আনিস দেশবাসীর কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ