1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

ব্যাংক খাতে তদারকি: ‘কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি আরও ২টি সংস্থা দরকার’

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

“একক কাঠামো দিয়ে ৫০-৬০টি ব্যাংক গভীরভাবে তদারকি করা কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে সম্ভব নয়,’’ বলেন সৈয়দ মাহবুবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

আর্থিক খাতের তদারকিতে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি দুটি স্বতন্ত্র সংস্থা গঠনের পরামর্শ দিয়েছেন সৈয়দ মাহবুবুর রহমান।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এ ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, “যুক্তরাজ্যের মডেলে বাংলাদেশ ব্যাংকের অধীনে বা বাইরে 'প্রুডেনশিয়াল রেগুলেশন অথরিটি' (পিআরএ) ও 'ফাইন্যান্সিয়াল কনডাক্ট অথরিটি' (এফসিএ) গঠন করতে হবে।”

শনিবার পুরানা পল্টনে ‘ব্যাংকিং খাতের আর্থিক অবস্থা’ শীর্ষক আলোচনায় তিনি এ অভিমত তুলে ধরেন।

ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ও সিএফএ সোসাইটি বাংলাদেশ এ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠান হয় সিএমজেএফের কার্যালয়ে।

কেন্দ্রীয় ব্যাংকের বাইরে পৃথক ও স্বাধীন সংস্থা গঠনের প্রয়োজনীয়তার ব্যাখ্যা দিয়ে মাহবুবুর রহমান বলেন, “ব্যাংক খাতের উন্নয়নে তিনটি কাজ করা যেতে পারে।”

প্রথম কাজ হিসেবে দুটি স্বতন্ত্র সংস্থা গঠনের পরামর্শ দিয়ে তিনি বলেন, “একটি একক কাঠামোর মধ্য থেকে ৫০-৬০টি ব্যাংককে গভীরভাবে তদারকি করা সেন্ট্রাল ব্যাংকের পক্ষে সম্ভব নয়।’’

দ্বিতীয় প্রস্তাবে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক এই চেয়ারম্যান বলেন, “বাণিজ্যিক ব্যাংকের পরিচালক পর্ষদে অন্তত ৫০ শতাংশ স্বতন্ত্র পরিচালক করতে হবে। পরিচালনা পর্ষদের কোনো শেয়ারধারক সদস্য ব্যাংকের ক্রেডিট কমিটিতে থাকতে পারবেন না।”

তার পরামর্শ অনুযায়ী, স্বতন্ত্র পরিচালকরা ‘ইন্টারনাল কন্ট্রোল কমিটি’ পরিচালনা করবেন এবং তারাই ‘ক্রেডিট কমিটিতে’ থেকে ঋণ অনুমোদন করবেন।

তৃতীয় প্রস্তাবে মাহবুবুর রহমান বলেন, ‘‘দেউলিয়া আইন আধুনিকায়ন করা, সম্পত্তি হস্তান্তর আইন সংস্কার করা প্রয়োজন। খেলাপি ঋণকে লেনদেনযোগ্য আর্থিক সম্পদে রূপান্তরের ব্যবস্থা করতে হবে।’’

ঋণ ও বিনিয়োগ থেকে ব্যাংকের আয় কমে যাচ্ছে। গত কয়েক বছরে সরকারকে দেওয়া ধারের বিপরীতে আসা সুদ দিয়ে চলছে অনেক ব্যাংক।

এটি অর্থনীতির জন্য ভালো নয় মন্তব্য করে মাহবুবুর রহমান বলেন, ‘‘কেবল সরকারি সিকিউরিটিজে আমানত খাটিয়ে ব্যাংকের স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়। গত কয়েক বছরে বৈদেশিক মুদ্রা এবং সরকারি সিকিউরিটিজ থেকে ব্যাংকগুলো মুনাফা করলেও ব্যাংকের আসল কাজ অর্থাৎ টাকা দেওয়া ও নেওয়ার কোর লেন্ডিং ব্যবসা মারাত্মক ধাক্কা খেয়েছে।

তিনি বলেন, ‘‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন প্রযুক্তি ব্যবহার করে কর্মী নিয়োগের হার কমিয়ে দীর্ঘমেয়াদে দক্ষতা বাড়ানো সম্ভব হলেও হুট করে পরিচালন ব্যয় কমানো সম্ভব নয়।’’

সিএমজেএফের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাসেল।

সৌরবিদ্যুৎ কি সত্যিই শতভাগ পরিবেশবান্ধব, নাকি দূষণের রূপান্তর?

জিন্নাহপ্রীতি–৩: কারা বাংলাদেশকে পাকিস্তানের ‘বাই-প্রোডাক্ট’ দেখাতে চায়?

পাঠ্যবইয়ে কতবার পরিবর্তনে জাতির সত্য ইতিহাস জানা যায়?

স্পেকট্রামের মূল্য: বাংলাদেশ কি বৈশ্বিক প্রবণতা এড়িয়ে ঝুঁকিপূর্ণ পথেই এগোবে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ