1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন নোয়াখালী জেলা কমিটি`র অনুমোদন দ্বিতীয়বার মা হওয়ার আগে রণবীরকে নিয়ে মন্দিরে দীপিকা এনসিএলের নতুন সংস্করণের খেলা হবে পাঁচ ভেন্যুতে খুলনা বিভাগের ‘সেরা ৪ ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ নির্বাচিত বিএনপি আট দফা না মানলে এ আন্দোলন এক দফায় পরিণত হবে : ডা. শফিকুর রহমান বিজয় সেতুপতি অভিনীত সেই সিনেমার সিক্যুয়েল আসছে অবৈধ ইটভাটায় ব্যাংকের অর্থায়ন বন্ধে সংসদীয় কমিটির সুপারিশ দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর ২০ বছর পর নাইকি ছাড়লেন এমবাপে, চুক্তি করলেন ফেদেরারের ব্র্যান্ডে এসডিজি অর্জনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দ্বিতীয়বার মা হওয়ার আগে রণবীরকে নিয়ে মন্দিরে দীপিকা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View

এই বছর দ্বিতীয়বার বাবা-মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। চলতি মাসের শেষের দিকেই দীপিকার সন্তানের পৃথিবীর আলো দেখার কথা। হিসাব অনুযায়ী, তিনি এখন গর্ভাবস্থার একেবারেই শেষ পর্যায়ে রয়েছেন। তেমনভাবে এখন বাড়ি থেকেও বের হচ্ছেন না তিনি। তবে গণেশ চতুর্থী উপলক্ষে শুক্রবার ( ১৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে গণপতির আশীর্বাদ নিলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।

প্রতিবছর মুম্বাইতে ধুমধাম করে পালন করা হয় গণেশ চতুর্থী। খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও এই আনন্দ উৎসবে মেতে ওঠেন। গণেশ চতুর্থীর এই শুভ লগ্নে দীপিকাকে স্বপরিবারে দেখা যায় পুজো দিতে। খুব স্বাভাবিকভাবেই এত কাছ থেকে তারকা জুটিকে দেখে মন্ডপে উপচে পড়েছিল ভিড়।

এদিন দীপিকা পড়েছিলেন একটি কমলা রঙের প্রিন্টেড কুর্তা সঙ্গে বেগুনি রংয়ের পালাজো। দীপিকার পোশাকের সঙ্গে মিলিয়ে পোশাক পরতে দেখা যায় রণবীরকে। দীপিকার সঙ্গে দেখা যায় শ্বশুর জগজিৎ সিং ভাবনানি, শাশুড়ি অঞ্জু ভাবনানিকে। দীপিকার পোশাকের আড়াল থেকে উঁকি মারছিল বেবি বাম্প।

এদিন মন্দিরে দীপিকা ও রণবীরকে রেখে অনেকেই মনে করেছেন আর কিছুদিন পরেই যেহেতু তাঁরা বাবা-মা হতে চলেছেন তাই দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে সিদ্ধিবিনায়কের আশীর্বাদ নিলেন তাঁরা।

এর আগে, চলতি বছরের ১৯ এপ্রিল ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টের মাধ্যমে তার দ্বিতীয় প্রেগন্যান্সির কথা ঘোষণা করেন দীপিকা নিজেই। সঙ্গে ছিলেন রণবীরও । তাদের প্রথম কন্যাসন্তান দুয়া পাড়ুকোন সিংয়ের একটি ছবি দিয়ে এই সুখবরটি ভাগ করে নিয়েছিলেন দম্পতি।

দীপিকা সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করতে চলেছেন। এ ছাড়াও তিনি অ্যাটলির আসন্ন সাই-ফাই সিনেমা ‘রাকা’-তে আলু অর্জুনের সঙ্গে অভিনয় করবেন।

অন্যদিকে, রণবীরকে শেষ দেখা গিয়েছিল ‘ধুরান্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমাতে। তিনি বর্তমানে নির্মাণাধীন পোস্ট-অ্যাপোক্যালিপটিক থ্রিলার ‘প্রলয়’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ