1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন নোয়াখালী জেলা কমিটি`র অনুমোদন দ্বিতীয়বার মা হওয়ার আগে রণবীরকে নিয়ে মন্দিরে দীপিকা এনসিএলের নতুন সংস্করণের খেলা হবে পাঁচ ভেন্যুতে খুলনা বিভাগের ‘সেরা ৪ ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ নির্বাচিত বিএনপি আট দফা না মানলে এ আন্দোলন এক দফায় পরিণত হবে : ডা. শফিকুর রহমান বিজয় সেতুপতি অভিনীত সেই সিনেমার সিক্যুয়েল আসছে অবৈধ ইটভাটায় ব্যাংকের অর্থায়ন বন্ধে সংসদীয় কমিটির সুপারিশ দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর ২০ বছর পর নাইকি ছাড়লেন এমবাপে, চুক্তি করলেন ফেদেরারের ব্র্যান্ডে এসডিজি অর্জনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

খুলনা বিভাগের ‘সেরা ৪ ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ নির্বাচিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View

বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় বাংলা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ সপ্তম বর্ষ–এর খুলনা বিভাগের বাছাইপর্ব (অডিশন) অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৮ সেপ্টেম্বর, ২০২৬ শুক্রবার ‘খুলনা জিলা স্কুল’ প্রাঙ্গণে আয়োজিত বাছাই পর্বের প্রতিযোগিতায় অংশ নেয় সহস্রাধিক শিক্ষার্থী। প্রাথমিক বাছাই পর্ব শেষে চূড়ান্ত পর্বে ঢাকায় যাবার সুযোগ পেয়েছে খুলনা বিভাগের সেরা চার বাংলাবিদ।

নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে সপ্তম বারের মতো ইস্পাহানি টি লিমিটেড আয়োজন করছে বাংলা প্রতিযোগিতা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মৌমিতা রায় এবং প্রথিতযশা আবৃত্তি শিল্পী মাহীদুল ইসলাম। এ প্রতিযোগিতাটির পরিচালনায় ছিলেন চ্যানেল আই-এর তাহের শিপন।

নির্বাচিতদের হাতে সনদপত্র ও সম্মাননা পুরস্কার তুলে দেন সরকারি ব্রজলাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এফ. এম. আবদুর রাজজাক এবং ইস্পাহানি টি লিমিটেড এর বিক্রয় ব্যবস্থাপক জনাব মিজানুর রহমান। এছাড়াও অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে একটি ‘সুন্দর হাতের লেখা’ প্রতিযোগিতা আয়োজিত হয়, যার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীকে দেওয়া হয় যথাক্রমে পাঁচ হাজার, তিন হাজার ও দুই হাজার টাকার আর্থিক পুরস্কার ও সনদপত্র।

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতায় ৪০ নম্বরের সাহিত্য ও ব্যাকরণভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন ও ৩০ নম্বরের অনুধাবনমূলক প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচন করা হয় বিভাগীয় সেরা ২০ প্রতিযোগীকে। পরে বিচারকরা যাচাই করেন প্রতিযোগীদের উচ্চারণ, বানান ও ব্যাকরণের সঠিক প্রয়োগের ক্ষমতা যার মাধ্যমে সেরা চার নির্বাচিত হয়ে চূড়ান্তপর্বে যাবার সুযোগ পাচ্ছে।

উল্লেখ্য, ঢাকায় মূলপর্ব শেষে দেশসেরা বাংলাবিদ জিতে নেবে ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লক্ষ টাকা ও ২ লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়াও প্রথম দশজন প্রতিযোগী পাবে ১ টি ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্যে ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ