1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ ইটভাটায় ব্যাংকের অর্থায়ন বন্ধে সংসদীয় কমিটির সুপারিশ দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর ২০ বছর পর নাইকি ছাড়লেন এমবাপে, চুক্তি করলেন ফেদেরারের ব্র্যান্ডে এসডিজি অর্জনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী রাজশাহীর গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে ফের কন্যা সন্তানের মা হলেন দীপিকা পবিত্র মক্কা-মদিনায় হামলাচেষ্টায় বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে : ধর্মমন্ত্রী খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় যুবকের রহস্যজনক মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন

পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে প্লাবিত হতে পারে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল। শনিবার এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবো জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ১২ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকা ও সংলগ্ন এলাকায় মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামী এক দিন এটি স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী চার দিন পানি সমতল বৃদ্ধি পেতে পারে। অপরদিকে, গঙ্গা-পদ্মা নদীগুলোর পানি সমতল হ্রাস পেয়েছে, যা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। এদিকে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীগুলোর পানি সমতল হ্রাস পেয়েছে, যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের দুধকুমার ও ধরলা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, তিস্তা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। এসব নদীর পানি সমতল আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী এক দিন স্থিতিশীল থাকতে পারে।

অন্যদিকে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তা নদীর পানি নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকাভুক্ত চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে, গোমতী, মুহুরী ও সেলোনিয়া নদীর পানি সমতল হ্রাস পেতে পারে আগামী তিন দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ