1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁদপুরে কৃষি ব্যাংক সরানো নিয়ে গ্রাহকদের ক্ষোভ, পুরনো কার্যালয়ে তালা! সিলেট বেতার কেন্দ্রের ভেতর থেকে যুবকের লাশ উদ্ধার সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত অপরিণামদর্শী ও স্থিতিশীলতার অন্তরায়: আইপিডি দেশের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী ‘লড়াই হেরে’ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় উডের বিশ্ব পাঁচের চেয়েও অনেক বড়: এরদোয়ান সুপরিকল্পিত শহর গঠনে কাজ করবে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ : গণপূর্তমন্ত্রী জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের সময় ওয়াকআউট করল ইরান

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। ‍‍`বোঝে না সে বোঝে না‍‍` ও ‍‍`তুফান‍‍` সিনেমার মাধ্যমে দুই বাংলার দর্শকের নজর কাড়া এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে নানা তথ্য উঠে আসছে। টলিপাড়ার সূত্রের বরাতে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারেন।

সম্ভাব্য বিয়ের আয়োজনটি আগামী ডিসেম্বরে কালিম্পংয়ে হতে পারে বলে আলোচনা রয়েছে। সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে পাত্রের পরিচয় ঘিরে। গুঞ্জন অনুযায়ী, হবু বর বিনোদন জগতের বাইরের একজন মানুষ এবং তিনি একজন নৌসেনা কর্মকর্তা, যার নাম সিদ্ধার্থ। বিয়ে সংক্রান্ত এই সামগ্রিক বিষয়ে মিমি চক্রবর্তীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

২০১২ সালে ‍‍`বাপি বাড়ি যা‍‍` চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিনয়ে আসেন মিমি। দীর্ঘ অভিনয়জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি ২০১৯ সালে যাদবপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে রাজনীতিতেও যুক্ত হন তিনি।

বর্তমানে সৃজিত মুখার্জির পরিচালনায় ‍‍`এম্পারার ভার্সেস শরৎচন্দ্র‍‍` চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। আসন্ন দুর্গাপূজায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ