1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

মা হারালেন রানী মুখার্জি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি, রানি মুখার্জির মা শ্রীমতী কৃষ্ণা মুখার্জি আজ বিকেলে ৭৫ বছর বয়সে মারা গেছেন।’

শোকের এই সময়ে পরিবারের গোপনীয়তা রক্ষার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘এই গভীর শোকের সময়ে আপনাদের ভালোবাসা, প্রার্থনা ও সহযোগিতার জন্য পরিবার আন্তরিকভাবে কৃতজ্ঞ। একই সঙ্গে আমরা বিনীতভাবে সবার কাছে এই মুহূর্তে আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার অনুরোধ করছি।’

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়—মায়ের সঙ্গে রানির ছিল অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। বিভিন্ন সময় সাক্ষাৎকারে তিনি মায়ের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও শ্রদ্ধার কথা জানিয়েছেন।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় এক বাঙালি মায়ের চরিত্রে অভিনয়ের ক্ষেত্রেও কৃষ্ণা মুখার্জি রানির অন্যতম বড় অনুপ্রেরণা ছিলেন। সিনেমাটিতে সন্তানদের ফিরে পাওয়ার জন্য লড়াই করা এক মায়ের চরিত্রে অভিনয় করেন রানি।

সিনেমাটির প্রচারণার এক অনুষ্ঠানে রানি জানিয়েছিলেন, বাস্তব ঘটনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্য ও ভিডিও দেখলেও চরিত্রটি নির্মাণে সবচেয়ে বেশি অনুপ্রেরণা নিয়েছিলেন নিজের মায়ের কাছ থেকে।

রানি বলেন, চরিত্রটিতে নিজের ব্যাখ্যা তুলে ধরতে চেয়েছিলেন তিনি। বাস্তব চরিত্রের সঙ্গে অতিরিক্ত মিল খোঁজার পরিবর্তে নিজের অভিজ্ঞতা থেকে চরিত্রটিকে ফুটিয়ে তুলেছিলেন। তাঁর ভাষায়, কৃষ্ণা ছিলেন তাঁর পরিচিত ‘সবচেয়ে বাঙালি মানুষ’। সন্তানদের হাতে তুলে খাওয়ানো, কপালে টিপ পরিয়ে দেওয়া—মায়ের এসব আচরণ থেকেই তিনি চরিত্রটির জন্য শক্তি ও অনুপ্রেরণা পেয়েছিলেন।

কৃষ্ণা মুখার্জি নিজেও ছিলেন সাবেক প্লেব্যাক গায়িকা। তিনি চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জিকে বিয়ে করেছিলেন। রাম মুখার্জি ফিল্মালয়া স্টুডিওর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। ২০১৭ সালে তিনি মারা যান।

মায়ের মৃত্যুর মধ্য দিয়ে রানির পরিবারে নেমে এসেছে গভীর শোক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ