বিশ্ববাণিজ্যে পরিবর্তনের প্রেক্ষাপটে ভারতের রপ্তানি বৃদ্ধি ও বিনিয়োগ আকর্ষণের চেষ্টার মধ্যে এ পদক্ষেপ এল।
গুজরাটের সানান্দের থর ড্রাই পোর্টে একটি ট্রাক কন্টেইনার স্তূপ করার জন্য নিয়ে যাচ্ছে। ছবি: রয়টার্স
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
ভারত ও নিউ জিল্যান্ডের মধ্যে এপ্রিলে স্বাক্ষরিত একটি মুক্ত বাণিজ্য চুক্তি ২০ অক্টোবর থেকে কার্যকর হতে যাচ্ছে, জানিয়েছেন নয়া দিল্লির বাণিজ্যমন্ত্রী পিযুষ গোয়েল।
ভারতের মতো যে দেশগুলো রাশিয়ার তেল কিনবে তাদের ওপর শতভাগ শুল্ক আরোপের অনুমোদন দেওয়া একটি আইনে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ সময়টিতেই নিউ জিল্যান্ডের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের দিকে এগিয়ে গেল নয়া দিল্লি।
রয়টার্স জানিয়েছে, সোমবার উভয় দেশ চুক্তিটি অনুমোদন করেছে। এ দিন নিউ জিল্যান্ডের পার্লামেন্টে দেশটির বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী টড ম্যাকক্লে ও সেখানে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার মুয়ানপুই সাইয়াবি অনুমোদন বিষয়ক নথি বিনিময় করেন।
নিউ জিল্যান্ডের পার্লামেন্ট গত সপ্তাহে এ চুক্তি কার্যকরের জন্য প্রয়োজনীয় আইন পাস করে।
এ চুক্তি পুরোপুরি কার্যকর হওয়ার পর ভারতে রপ্তানি করা নিউ জিল্যান্ডের প্রায় ৯৫ শতাংশ পণ্যে শুল্ক অপসারণ করা হবে বা হ্রাস করা হবে।
ম্যাকক্লে জানিয়েছেন, প্রথমদিন ২০ অক্টোবর থেকেই ভেড়ার মাংস, উল ও কয়লাসহ নিউ জিল্যান্ডের ৫৭ শতাংশ পণ্য বিনা শুল্কে ভারতে প্রবেশ করবে; পাশাপাশি বনজ ও কাঠজাত পণ্যের ৯৫ শতাংশেরও বেশি এই সুবিধার আওতাভুক্ত হবে। পরবর্তীতে শুল্কমুক্ত সুবিধার আওতা ৮২ শতাংশে উন্নীত হবে আর ১৩ শতাংশ পণ্যের ক্ষেত্রে শুল্কের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হবে।
এই চুক্তির আওতায় ভারতের সব পণ্য নিউ জিল্যান্ডে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পাবে। পাশপাশি ভারতীয় শিক্ষার্থী ও কর্মীদের চলাচলের নিয়মকানুন সহজ করা হবে। এই চুক্তির আওতায় আগামী ১৫ বছরে ভারতে দুই হাজার কোটি ডলার বিনিয়োগ করতে সম্মত হয়েছে নিউ জিল্যান্ড।
যুক্তরাষ্ট্রের বাইরে রপ্তানি বাজারে বৈচিত্র আনার চেষ্টা জোরদার করেছে ভারত। ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের মতো গুরুত্বপূর্ণ অর্থনীতিগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি করার পরও যুক্তরাষ্ট্রই এখনও পর্যন্ত ভারতের বৃহত্তম রপ্তানি বাজার।
বুদ্ধির মুক্তি: একশ বছর পরও যে প্রশ্নগুলো আমাদের তাড়া করে
আয়নায় মিডিয়ার মুখ: গণমাধ্যম সংস্কার কি অধরাই থেকে যাবে?
অপ্রতিম হত্যা: এমন নির্মম সমাজ ও সংবাদমাধ্যম কীভাবে আমাদের হলো?
মরিয়ম মরিয়া প্রমাণ করিল, কিছু প্রশ্ন ফিরে ফিরে আসে