1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা ঢাকায় জব ফেয়ার করবে জেলা প্রশাসন তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা হাসানুল হক ইনু আন্দোলন দমনের বৈঠকগুলোতে অংশ নিতেন অফশোর ব্যাংকিংয়ে বিদেশি মুদ্রা লেনদেনের সুযোগ বাড়ল হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ জিদানের কোচিংয়ে খেলা এমবাপের কাছে ‘সিনেমার গল্পের মতো’ নগদে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ে চুক্তি ‘ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার আর হাসিনার ফিরে আসার ঘোষণায় যোগসূত্র আছে’

বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View

চলতি বছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) নিট মুনাফায় বড় সাফল্য দেখিয়েছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ঋণদাতা ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি। এ সময় ব্যাংকটির সমন্বিত নিট (একক) মুনাফা হয়েছে ১ হাজার ৮৭৮ কোটি টাকা। এটি গত বছরের একই সময়ের চেয়ে ১৯৩ শতাংশ বেশি। দেশের কোনো ব্যাংকের ৬ মাসে এত নিট মুনাফা করার নজির এটিই প্রথম।

সম্প্রতি প্রকাশিত ব্যাংকের আর্থিক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৪১ টাকা ৪৭ পয়সায়। গত বছরের একই সময়ে যা ছিল ১৪ টাকা ১৪ পয়সা।

ব্যাংক সূত্রের মতে, এ অর্জনের মাধ্যমে বাণিজ্যিক খাতের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকগুলোর চেয়েও এগিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে প্রথম ছয় মাসে ১ হাজার ৪২৩ কোটি টাকা নিট মুনাফা করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।

ব্যাংকটির আর্থিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, তহবিল সংগ্রহের খরচ বেড়ে যাওয়ায় প্রথম ৬ মাসে সোনালী ব্যাংকের নিট সুদ আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ কমে ৪২৪ কোটি ৮৮ লাখ টাকায় নেমে এসেছে। তবে নিট সুদ আয় কমলেও তা সামলে নিয়েছে ব্যাংকটির শক্তিশালী ট্রেজারি ব্যবস্থাপনা।

বিনিয়োগ খাত থেকে ব্যাংকটির আয় হয়েছে ৪ হাজার ৮২৪ কোটি টাকা, যা ২০২৫ সালের একই সময়ের চেয়ে ৯ শতাংশ বেশি।

অবশ্য বিনিয়োগে ভালো করলেও প্রশাসনিক খরচ বেড়ে যাওয়ায় ব্যাংকটির পরিচালন মুনাফা (কর ও প্রভিশন পূর্ববর্তী সমন্বিত মুনাফা) ৬ শতাংশ কমে ৩ হাজার ৫৪৬ কোটি টাকা হয়েছে।

পরিচালন মুনাফা কমার পরও নিট মুনাফায় বড় প্রবৃদ্ধির মূল কারণ খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়া। চলতি বছরের প্রথম ৬ মাসে সোনালী ব্যাংক প্রভিশন বাবদ ১ হাজার ১১৩ কোটি টাকা বরাদ্দ রেখেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৫৯ শতাংশ কম।

এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুনের শেষে সোনালী ব্যাংকের মোট বিতরণ করা ঋণের ১৮ দশমিক ২৭ শতাংশই ছিল খেলাপি। ২০২৫ সালের ডিসেম্বরের শেষে যা ছিল ১৫ দশমিক ৭৮ শতাংশ।

অন্যদিকে, ২০২৬ সালের জুন শেষে সোনালী ব্যাংক পিএলসির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৩২ টাকা ৩ পয়সায়।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ