1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাক্ষাৎ ঢাকার সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি: জয়সওয়াল চাঁদপুরে কৃষি ব্যাংক সরানো নিয়ে গ্রাহকদের ক্ষোভ, পুরনো কার্যালয়ে তালা! সিলেট বেতার কেন্দ্রের ভেতর থেকে যুবকের লাশ উদ্ধার সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত অপরিণামদর্শী ও স্থিতিশীলতার অন্তরায়: আইপিডি দেশের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী ‘লড়াই হেরে’ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় উডের বিশ্ব পাঁচের চেয়েও অনেক বড়: এরদোয়ান

২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তিনি এই রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সফরকালে শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি বিশ্ব শান্তি ও উন্নয়ন নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হবে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ছয় মাসের মধ্যে দুই দেশের প্রেসিডেন্টের এই সফর-বিনিময় ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও সহযোগিতা বাড়াতে চায়। একই সঙ্গে দুই দেশের মতপার্থক্য যথাযথভাবে মোকাবিলা করে উভয় দেশের জনগণের কল্যাণে কাজ করতে এবং বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি এগিয়ে নিতে বেইজিং প্রস্তুত।

এদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় ডুমা নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় দেশটিকে অভিনন্দন জানিয়েছে চীন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান গুও জিয়াকুন।

তিনি আরও বলেন, নির্বাচনে রাশিয়ার জনগণের স্বাধীনভাবে নেওয়া সিদ্ধান্তকে চীন সমর্থন করে। একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং।

সূত্র :[রয়টার্স](https://www.reuters.com/world/china/chinas-xi-visit-us-september-23-25-2026-09-21/) ও [দ্য স্টার](https://www.thestar.com.my/aseanplus/aseanplus-news/2026/09/21/it039s-confirmed-china-leader-xi-jinping-to-pay-state-visit-to-the-us-from-wednesday-to-friday-sept-23-25)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ