1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোর্ডের চুক্তি হারালেও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার প্রতিশ্রুতি মিলারের চীন-বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে : চীনের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাক্ষাৎ ঢাকার সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি: জয়সওয়াল চাঁদপুরে কৃষি ব্যাংক সরানো নিয়ে গ্রাহকদের ক্ষোভ, পুরনো কার্যালয়ে তালা! সিলেট বেতার কেন্দ্রের ভেতর থেকে যুবকের লাশ উদ্ধার সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত অপরিণামদর্শী ও স্থিতিশীলতার অন্তরায়: আইপিডি দেশের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

ট্রাস্ট ব্যাংকের কাফরুল শাখা এখন পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

ব্যাংকটি জানিয়েছে, পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখা হিসেবে কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখা থেকে গ্রাহকরা বিভিন্ন শরিয়াহসম্মত আমানত ও বিনিয়োগ পণ্য এবং আধুনিক ব্যাংকিং সেবা নিতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

গ্রাহকদের জন্য ‘শরিয়াহসম্মত আধুনিক ব্যাংকিং সেবা’ আরও সহজলভ্য করার লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসির কাফরুল শাখা পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখা হিসেবে কার্যক্রম শুরু করেছে।

নতুন এই শাখার নাম দেওয়া হয়েছে ‘কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখা’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ট্রাস্ট ব্যাংক জানিয়েছে, সম্প্রতি ঢাকার কাফরুলে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী, পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্রাস্ট ব্যাংকের ভাষ্য, তাদের ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শরিয়াহ নীতিমালা ও বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য নির্দেশনা অনুসরণ করে পরিচালিত হয়। ব্যাংকটি বর্তমানে পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখা ও ইসলামিক ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে এসব সেবা দিয়ে থাকে।

ব্যাংকটি বলেছে, কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার মাধ্যমে কাফরুল ও আশপাশের এলাকার গ্রাহকদের জন্য ইসলামিক ব্যাংকিং সেবার সুযোগ আরও বাড়ানোর পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি ও আধুনিক ব্যাংকিং সেবার প্রতি তাদের অঙ্গীকার অব্যাহত থাকবে।

জার্মান রাজনীতিতে অতিডান ও অতিবামের উত্থান: ইউরোপের জন্য কি সতর্কবার্তা?

বুদ্ধির মুক্তি: একশ বছর পরও যে প্রশ্নগুলো আমাদের তাড়া করে

আয়নায় মিডিয়ার মুখ: গণমাধ্যম সংস্কার কি অধরাই থেকে যাবে?

অপ্রতিম হত্যা: এমন নির্মম সমাজ ও সংবাদমাধ্যম কীভাবে আমাদের হলো?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ