৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার ‘জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
দুর্নীতির মামলায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন বলে দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম জানান।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে বলা হয়, ইমা ক্লেয়ার বার্টন নির্ধারিত সময় পার হওয়ার পরও নির্ধারিত ছকে সম্পদ বিবরণী কমিশনে জমা দেননি। এ ছাড়া তার বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার ‘জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ সম্পদ অর্জন এবং ওই অবৈধ সম্পদ নিজের কাছে রাখার অভিযোগ রয়েছে। এ ঘটনায় গত বছরের ৪ জুন তার বিরুদ্ধে মামলা করে দুদক।
তদন্ত কর্মকর্তা তার আবেদনে বলেন, “তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মামলাসংশ্লিষ্ট ব্যক্তি গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি দেশত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে মামলাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। একই সঙ্গে মামলার তদন্তে বিঘ্ন ঘটাসহ ক্ষতির আশঙ্কা রয়েছে।”
এ অবস্থায় মামলার তদন্তের স্বার্থে ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আবেদনে বলা হয়।
জার্মান রাজনীতিতে অতিডান ও অতিবামের উত্থান: ইউরোপের জন্য কি সতর্কবার্তা?
বুদ্ধির মুক্তি: একশ বছর পরও যে প্রশ্নগুলো আমাদের তাড়া করে
আয়নায় মিডিয়ার মুখ: গণমাধ্যম সংস্কার কি অধরাই থেকে যাবে?
অপ্রতিম হত্যা: এমন নির্মম সমাজ ও সংবাদমাধ্যম কীভাবে আমাদের হলো?