সাক্ষাতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন প্রকল্পে সহযোগিতা বৃদ্ধি ও জ্বালানি সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
মঙ্গলবার ওই সাক্ষাতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন প্রকল্পে বিশ্ব ব্যাংকের সহযোগিতা বৃদ্ধি ও জ্বালানি সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
সাক্ষাতের পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের সঙ্গে যে অংশীদারত্ব ও সম্পর্ক রয়েছে, সেগুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ আগামী দিনের যেসব প্রকল্প নিতে যাচ্ছে, সেই প্রকল্পগুলোতে অংশীদারত্ব কাঠামোর মধ্যে কী কী করা যেতে পারে, সেসব নিয়ে আলোচনা হয়েছে “
অর্থমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মত সামাজিক কর্মসূচিগুলোতে বিশ্বব্যাংকের পক্ষ থেকে সমর্থন ব্যক্ত করা হয়েছে। তরুণ উদ্যোক্তাদের কর্মসূচিগুলো বিশ্বব্যাংকের সঙ্গে কীভাবে বড় আকারে করা যেতে পারে, সেসব নিয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশে তেল-গ্যাস সংকট নিয়েও আলোচনার কথা তুলে ধরে তিনি বলেন, “এখানে বিশ্বব্যাংকের ভূমিকা কী থাকবে, তা নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বব্যাংক এগিয়ে আসতে রাজি আছে।
“আমরা যেসব প্রকল্প গ্রহণ করেছি, সেটা ঠিক রাখতে হবে। এটা যাতে সরবরাহ শৃঙ্খলের কারণে ব্যাহত না হয়, সেখানে বিশ্বব্যাংক কাজ করবে। এ নিয়ে আলোচনা হয়েছে। আমরা একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।”
সাক্ষাতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরও উপস্থিত ছিলেন ।
বুদ্ধির মুক্তি: একশ বছর পরও যে প্রশ্নগুলো আমাদের তাড়া করে
আজকের পৃথিবীর জন্য ঈদুল আজহার যে পাঠ আমাদের নিতে হবে
ববিতার একুশে পদক: স্বীকৃতির চেয়ে বড় যে প্রশ্নগুলো
শেখ হাসিনার ‘ফিরে আসা’র আড়ালে যে প্রশ্নগুলো ঢাকা পড়ে যাচ্ছে