1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাক্ষাৎ ঢাকার সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি: জয়সওয়াল চাঁদপুরে কৃষি ব্যাংক সরানো নিয়ে গ্রাহকদের ক্ষোভ, পুরনো কার্যালয়ে তালা! সিলেট বেতার কেন্দ্রের ভেতর থেকে যুবকের লাশ উদ্ধার সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত অপরিণামদর্শী ও স্থিতিশীলতার অন্তরায়: আইপিডি দেশের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী ‘লড়াই হেরে’ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় উডের বিশ্ব পাঁচের চেয়েও অনেক বড়: এরদোয়ান

সিলেট বেতার কেন্দ্রের ভেতর থেকে যুবকের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View

সিলেটের বাংলাদেশ বেতার কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকে মো. দেলোয়ার (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বেতার কেন্দ্রের কর্মীরা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে।

নিহত দেলোয়ার নগরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

সিলেট কোতোয়ালি থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, বেতার কমপ্লেক্সের ভেতরে দেয়াল ঘেঁষে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশের নাক ও কানে রক্তের দাগ দেখা গেছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হবে।

বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন এবং পুলিশ লাশ উদ্ধারের কাজ করছে। নিহত ব্যক্তি বাংলাদেশ বেতারের কর্মী নন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ