1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোর্ডের চুক্তি হারালেও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার প্রতিশ্রুতি মিলারের চীন-বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে : চীনের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাক্ষাৎ ঢাকার সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি: জয়সওয়াল চাঁদপুরে কৃষি ব্যাংক সরানো নিয়ে গ্রাহকদের ক্ষোভ, পুরনো কার্যালয়ে তালা! সিলেট বেতার কেন্দ্রের ভেতর থেকে যুবকের লাশ উদ্ধার সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত অপরিণামদর্শী ও স্থিতিশীলতার অন্তরায়: আইপিডি দেশের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

রূপালী ব্যাংক ও গ্রামীণফোনের মধ্যে চুক্তি স্বাক্ষর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক ও দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার রাজধানীর দিলকুশায় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড.আসিফ নাইমুর রশীদ চুক্তি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও হাসান তানভীর এবং মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী উপস্থিত ছিলেন। গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব এমার্জিং অ্যাকাউন্টস এস.এম.জাহেদুল আরেফিন,হেড অব প্রোডাক্ট,পার্টনারশিপস অ্যান্ড অপারেশনস মো.মাহবুবুল আলম ভূঁইয়া এবং স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার মো.মাসুদ রানা।

রূপালী ব্যাংকের পক্ষে চীফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো.অহিদুল ইসলাম সরকার ও গ্রামীনফোনের পক্ষে ঢাকা সাউথের হেড অব এমার্জিং অ্যাকাউন্টস হিমাদ্রি শেখর দাস চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে এবং গ্রাহকদের জন্য উন্নত ও আধুনিক সেবা প্রদানের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি ডিজিটাল সেবা সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নে এ অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ