1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নগদে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ে চুক্তি ‘ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার আর হাসিনার ফিরে আসার ঘোষণায় যোগসূত্র আছে’ লালমনিরহাটের প্রত্যন্ত গ্রামে লোকগানে মুগ্ধ নরওয়ের রাষ্ট্রদূত জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ ৫ দিনেই কোটি ভিউ, নাটকটি দেখে যা বলছেন দর্শক ‘মার, মার!’: আন্দোলনকারীকে মারধরের নির্দেশ দিয়েছিলেন শামীম ওসমান, ট্রাইব্যুনালে সাক্ষী বাংলাদেশে ১০০ শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফের গবেষণা ইউনানের সঙ্গে জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ইবিতে ফুটবল খেলায় সংঘর্ষে তদন্ত কমিটি গঠন স্মৃতি হারানো মানেই কি বয়সের স্বাভাবিক পরিণতি?

নগদে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ে চুক্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

নগদের গ্রাহক ও এজেন্টদের জন্য নগদ অ্যাপ ও এজেন্ট অ্যাপের মাধ্যমে আইএফআইসি ব্যাংকের ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) ও ফিক্সড ডিপোজিট (এফডি) হিসাব খোলার সুযোগ চালুর সম্ভাব্যতা যাচাই করবে দুই কোম্পানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

গ্রাহক, এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের জন্য ডিজিটাল সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ে আইএফআইসি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে মোবাইলে আর্থিক সেবার কোম্পানি নগদ লিমিটেড।

সোমবার ঢাকার পুরানা পল্টনে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) মো. মনিতুর রহমান, চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং নগদ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শহীন সারওয়ার ভূইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

সমঝোতা অনুযায়ী, নগদের গ্রাহক ও এজেন্টদের জন্য নগদ অ্যাপ ও এজেন্ট অ্যাপের মাধ্যমে আইএফআইসি ব্যাংকের ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) ও ফিক্সড ডিপোজিট (এফডি) হিসাব খোলার সুযোগ চালুর সম্ভাব্যতা যাচাই করবে দুই কোম্পানি।

পাশাপাশি নগদ অ্যাপের মাধ্যমে যোগ্য গ্রাহকদের আইএফআইসি ব্যাংকের বিভিন্ন ঋণপণ্য ও ডিজিটাল ঋণ দেওয়ার সম্ভাবনাও যাচাই করা হবে।

নগদের এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের আইএফআইসি ব্যাংকের ঋণসুবিধার আওতায় এনে অর্থায়নের সুযোগ তৈরির বিষয়টিও সম্ভাব্য সহযোগিতার মধ্যে রয়েছে।

অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, “এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের লাখো গ্রাহকের কাছে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবাগুলো আরও সহজে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আরও জোরদার হবে।

“আমাদের ব্যাংকিং সক্ষমতার সঙ্গে নগদের বিস্তৃত ডিজিটাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ডিজিটাল মাধ্যমে সহজে ঋণ ও আমানতসেবা দেওয়ার নতুন সুযোগ আমরা খুঁজে দেখতে চাই। একইসঙ্গে দুই প্রতিষ্ঠানের বিদ্যমান সহযোগিতার ভিত্তিও আরও শক্তিশালী হবে।”

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “সারাদেশে নগদের তিন লাখের ওপর উদ্যোক্তা নেটওয়ার্ক আছে। ফলে যেকোনো ব্যাংকের সেবা সারা দেশে ছড়িয়ে দিতে নগদ অনেক কার্যকরভাবে সহায়তা করতে পারে।

“দুই পক্ষের মধ্যে এই সমঝোতা স্মারক সইয়ের ফলে গ্রাহক, এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের জন্য আরও বিস্তৃত আর্থিক সেবার সুযোগ তৈরির সম্ভাবনা যাচাই করা যাবে।”

মরিয়ম মরিয়া প্রমাণ করিল, কিছু প্রশ্ন ফিরে ফিরে আসে

স্মৃতি হারানো মানেই কি বয়সের স্বাভাবিক পরিণতি?

কেন বাড়ছে কিশোর অপরাধ: অপ্রতিম হত্যায় সামনে আসা সত্য

মেফ্লাই, লেমিং ও মানুষ: নিছক অস্তিত্ব, নাকি জীবনের অর্থ?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ