1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইউনানের সঙ্গে জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ইবিতে ফুটবল খেলায় সংঘর্ষে তদন্ত কমিটি গঠন স্মৃতি হারানো মানেই কি বয়সের স্বাভাবিক পরিণতি? অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য শুল্কমুক্তভাবে যুক্তরাজ্যের বাজারে প্রবেশের সুযোগ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার করা হবে: বাণিজ্যমন্ত্রী অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রায় তহবিল ব্যবস্থাপনা সহজ করল বাংলাদেশ ব্যাংক সিলেট নগরীতে টিলা কাটার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে মামলা ‘মোশন ক্যাপচারে’ বিশ্বরেকর্ড গড়ল আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমা

ইবিতে ফুটবল খেলায় সংঘর্ষে তদন্ত কমিটি গঠন

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও হলসমূহের মধ্যে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দফায় দফায় মারামারির ঘটনায় সুষ্ঠু বিচারে উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান ৫ সদস্যের কমিটিটি গঠন করে দেন। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্বে আছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এস এম শরফরাজ নওয়াজ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। এছাড়া কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. রাজিবুল ইসলাম।

গঠিত কমিটিকে ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় বিষয়টির যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আন্তরিক বলে জানানো হয়েছে।

কমিটির আহ্বায়ক ড. তোজাম্মেল হোসেন বলেন, ‘আমি চিঠি পেয়েছি। যথাসময়ে রিপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ