1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

রানী মুখার্জির মা আর নেই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

বলিউড অভিনেত্রী রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মারা গেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ৭৫ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। ইয়াশ রাজ ফিল্মস পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে ইয়াশ রাজ ফিল্মস জানিয়েছে, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি, ৭৫ বছর বয়সে আজ দুপুরে মারা গেছেন। এই কঠিন সময়ে পাওয়া ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য পরিবার গভীরভাবে কৃতজ্ঞ। একই সঙ্গে শোকের এই সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ জানানো হচ্ছে।’

তবে কৃষ্ণা মুখার্জির মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি। তাঁর শেষকৃত্য কখন বা কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়েও পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

কৃষ্ণা মুখার্জি বাংলা ও হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গায়িকা হিসেবে কাজ করেছেন। কয়েক দশক ধরে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৯২ সালের হিন্দি সিনেমা ‘ইসি কা নাম জিন্দেগি’-তে পোশাক পরিকল্পনার কাজেও তাঁর নাম রয়েছে।

কৃষ্ণা মুখার্জি ছিলেন চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জির স্ত্রী। ২০১৭ সালে মারা যান রাম। তাঁদের দুই সন্তান—অভিনেত্রী রানি মুখার্জি ও চলচ্চিত্র নির্মাতা-প্রযোজক রাজা মুখার্জি। রানি মুখার্জির চলচ্চিত্রে অভিষেকও হয়েছিল তাঁর বাবার পরিচালিত বাংলা সিনেমা ‘বিয়ের ফুল’-এর মাধ্যমে।

মায়ের সঙ্গে রানির ঘনিষ্ঠ সম্পর্কের কথা বিভিন্ন সময়ে প্রকাশ্যে এসেছে। ২০২২ সালে সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ীর মৃত্যুর পর রানি জানিয়েছিলেন, তাঁর মা কৃষ্ণা ও বাপ্পি লাহিড়ী কলকাতার ছোটবেলার বন্ধু ছিলেন।

এদিকে চলতি বছর রানি মুখার্জির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মর্দানি ৩’। সম্প্রতি মহারাষ্ট্র স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডসে তাঁকে রাজ কাপুর স্পেশাল কনট্রিবিউশন অ্যাওয়ার্ড দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ