1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

ঢাকার মঞ্চে ফিরছে নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

দুই বছর বিরতির পর ঢাকার মঞ্চে ফিরছে বহুল আলোচিত একক অভিনীত নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’। আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) এই দুই দিন রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতিদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে রচিত এই নাটকটি লিখেছেন আসাদুল ইসলাম এবং নির্দেশনা দিয়েছেন আনিসুল হক বরুণ। নাটকের মূল কাহিনী আবর্তিত হয়েছে অ্যানা ফ্রাঙ্ক ও তার পরিবারকে ঘিরে, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর হাত থেকে রক্ষা পেতে একটি গোপন কুঠুরিতে (সিক্রেট অ্যানেক্স) আশ্রয় নিয়েছিল। বন্দিদশার ৭৬১ দিন ধরে অ্যানা তার ডায়েরিতে ফুটিয়ে তুলেছিল যুদ্ধের ভয়াবহতা, ধূসরতা, তারুণ্যের স্বপ্ন এবং সম্ভাবনার নানা কথা। কিন্তু শেষরক্ষা হয়নি, হিটলারের বাহিনী তাদের ধরে নিয়ে যায় এবং বন্দিশিবিরেই ঠান্ডা ও শ্বাসকষ্টে মর্মান্তিক মৃত্যু হয় তরুণী অ্যানার।

নাটকটির অন্যতম প্রধান আকর্ষণ এর একক অভিনয়। এতে ‘অ্যানা ফ্রাঙ্ক’ চরিত্রে অনবদ্য অভিনয় করছেন আর্য মেঘদূত। ২০২১ সালে নাটকটির উদ্বোধনী মঞ্চায়নের সময় তিনি দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। দেশের গণ্ডি পেরিয়ে নাটকটি নিয়ে তিনি ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক নাট্য উৎসবেও অংশগ্রহণ করেছেন।

সর্বশেষ ২০২৪ সালে অ্যানা ফ্রাঙ্ক সেজে মঞ্চে উঠেছিলেন আর্য মেঘদূত। এরপর উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর নাটকটির প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। দীর্ঘ বিরতি কাটিয়ে তার এই প্রত্যাবর্তন মঞ্চপ্রেমীদের জন্য এক অনন্য প্রাপ্তি হতে চলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ