ক্ষমতাসীন বিএনপি সরকার ইউরোপের সঙ্গে দীর্ঘমেয়াদে সম্পর্ক কীভাবে এগিয়ে নিতে চায়, এয়ারবাস থেকে উড়োজাহার কেনার বিষয়টি সেখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে।
তিনি বলেছেন, ইউরোপের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদে ভালো সম্পর্ক বজায় রাখায় এয়ারবাস ইস্যুতে ঢাকার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি এটি বর্তমান সরকারের জন্য বড় পরীক্ষা। সরকার ও বিমানের ওপর আমাদের আত্মবিশ্বাস আছে।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের প্রায় ৫০ শতাংশ তৈরি পোশাক ইউরোপে রপ্তানি হয়। ফলে ইউরোপের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের জন্যও বড় স্বার্থের বিষয়।