জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২১সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টায় মহাখালী রেলগেটের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের। এছাড়া কেন্দ্রীয় ও মহানগরী নেতারাও বক্তব্য রাখবেন।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মুহাম্মদ আতাউর রহমান সরকার এসব তথ্য জানান।