1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে ব্র্যাক ও সিটি ব্যাংকের আলোচনা পাচার অর্থ উদ্ধারে আইএসিসিসিকে সহযোগিতার অঙ্গীকার অ্যাটর্নি জেনারেলের সিলেটে হামের লক্ষণ নিয়ে প্রাণ গেল আরও ২ শিশুর বরেণ্য অভিনেত্রী মিঠু মুখার্জির প্রয়াণে নক্ষত্রপতন রূপনার নৈপুণ্যে মিয়ানমারের সঙ্গে ড্রয়ে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ জ্বালানির দাম বৃদ্ধিতে দক্ষিণাঞ্চলের বাস ভাড়া যত বাড়ল নবম পে-স্কেল: মূল বেতন বাড়াতেই লাগবে ৩৭৩৭২ কোটি টাকা হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক মারা গেছেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জী ‘তুই কি ছোলা বেচতে এসেছিস?’ বাবরকে একহাত নিলেন ওয়াসিম

মারা গেছেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জী

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

প্রয়াত হলেন বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জী। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর রবিবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। সত্তরের দশকে বাংলা চলচ্চিত্রের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছিলেন মিঠু মুখার্জী। তবে জীবনের পরবর্তী সময়ে ধীরে ধীরে নিজেকে চলচ্চিত্র ও জনসম্মুখ থেকে গুটিয়ে নেন এই অভিনেত্রী। ১৯৭২ সালে চিত্ত বসুর ‘শেষ পর্ব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিঠু মুখার্জীর। এরপর দীনেন গুপ্তর ‘মর্জিনা আবদুল্লা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। এই ছবির সাফল্যের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বাংলা চলচ্চিত্রে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘নিশিকন্যা’, ‘মৌচাক’ ও ‘স্বয়ংসিদ্ধা’। অভিনয়ের স্বতন্ত্র ধরন ও পর্দায় উপস্থিতির মাধ্যমে সত্তরের দশকে দর্শকের কাছে আলাদা জায়গা তৈরি করেছিলেন তিনি। শুধু বাংলা নয়, হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছেন মিঠু মুখার্জী। দুলাল গুহর ‘খান দোস্ত’ দিয়ে হিন্দি সিনেমায় যাত্রা শুরু করেন তিনি। পরে বাসু চ্যাটার্জির ‘সফেদ ঝুট’-এও অভিনয় করেন। তার হিন্দি ছবির তালিকায় আরও রয়েছে ‘দিল্লাগি’ ও ‘দো লড়কে দোনো কড়কে’। একসময় চলচ্চিত্র থেকে দূরে সরে যান মিঠু মুখার্জী। দীর্ঘ বিরতির পর ১৯৯০ সালে চন্দ্রা বারোটের ‘আশ্রিতা’ সিনেমার মাধ্যমে আবার পর্দায় ফেরেন। এরপরও অবশ্য নিয়মিত অভিনয়ে দেখা যায়নি তাকে। সত্তরের দশকের বাংলা চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা মিঠু মুখার্জীর মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। পর্দা থেকে বহু বছর দূরে থাকলেও তার অভিনীত চরিত্র ও সিনেমাগুলো বাংলা চলচ্চিত্রের দর্শকের স্মৃতিতে রয়ে গেছে। টেলিগ্রাফ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ