বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে ইন্টারন্যাশনাল অ্যান্টি-করাপশন কো-অর্ডিনেশন সেন্টারকে (আইএসিসিসি) প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেওয়ার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আইএসিসিসির একটি উচ্চপর্যায়ের আইনগত প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ অঙ্গীকারের কথা জানান।
সাক্ষাতে বাংলাদেশের বাইরে থাকা সম্পদ ও পাচারকৃত অর্থ শনাক্ত, উদ্ধার ও দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিদ্যমান আইনগত চ্যালেঞ্জ এবং এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সম্ভাব্য আইনগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।