1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্ট্যান্ডার্ড চার্টার্ডের খুচরা ও কার্ড ব্যবসা কেনার চেষ্টায় সিটি ও ব্র্যাক ব্যাংক লেনদেনের শীর্ষে ইস্টার্ন ব্যাংক হজযাত্রী নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ রাজশাহী স্টেশন ভাঙচুরের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন ভারতের সর্বশ্রেষ্ঠ গুপ্তচর প্রধানকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; শিশুদের সোশ্যাল মিডিয়া ঠেকাতে কঠোর হচ্ছে বিশ্ব সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় থাকবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ল, প্রতিবেশী দেশগুলোতে কত? স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে ব্র্যাক ও সিটি ব্যাংকের আলোচনা

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ল, প্রতিবেশী দেশগুলোতে কত?

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ল, প্রতিবেশী দেশগুলোতে কত?

খুচরা পর্যায়ে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছে সরকার। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দক্ষিণ এশিয়ার দেশগুলোর জ্বালানি তেলের দাম তুলনা করলে বেশ কিছু পার্থক্য দেখা যায়। ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান ও পাকিস্তানে সাম্প্রতিক সময়ে পেট্রোল ও ডিজেলের দাম নিচে তুলে ধরা হলো।

ভারতে জ্বালানি তেলের দাম রাজ্য ও শহরভেদে ভিন্ন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ১১৩ দশমিক ৫১ ভারতীয় রুপি এবং ডিজেলের দাম ৯৯ দশমিক ৮২ রুপি। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য আনুমানিক ১৪৫ টাকা ও ১২৮ টাকা।

অর্থাৎ কলকাতায় ডিজেলের দাম বাংলাদেশের বর্তমান দামের তুলনায় কিছুটা কম। অন্যদিকে, পেট্রোলের দাম বাংলাদেশের চেয়ে কম।

মিয়ানমারের রাজধানী নেপিডোতে সর্বশেষ পাওয়া সরকারি রেফারেন্স দামে প্রতি লিটার অকটেনের দাম ৩ হাজার ৯৩০ কিয়াত এবং ডিজেলের দাম ৪ হাজার ২৫৫ কিয়াত। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য আনুমানিক ২৩০ টাকা ও ২৪৯ টাকা।

এই হিসাবে মিয়ানমারে অকটেন ও ডিজেল দুই ধরনের জ্বালানির দামই বাংলাদেশের তুলনায় বেশি।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম ২০০ নেপালি রুপি। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ১৬২ টাকা।

তবে দেশটির বিভিন্ন অঞ্চলে পরিবহন ব্যয়ের পার্থক্যের কারণে জ্বালানি তেলের খুচরা দামে কিছুটা তারতম্য রয়েছে।

ভুটানে সর্বশেষ পাওয়া দামে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৯ দশমিক ০৫ ভারতীয় রুপি এবং ডিজেলের দাম ১০৪ দশমিক ৩৮ রুপি। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য আনুমানিক ১২৭ টাকা ও ১৩৪ টাকা।

অর্থাৎ ভুটানে পেট্রোলের দাম বাংলাদেশের তুলনায় কম হলেও ডিজেলের দাম বাংলাদেশের বর্তমান দামের কাছাকাছি।

পাকিস্তানে প্রতি লিটার পেট্রোলের দাম ৩৮৯ দশমিক ১৪ পাকিস্তানি রুপি এবং হাই-স্পিড ডিজেলের দাম ৪২৪ দশমিক ০৪ রুপি। বাংলাদেশি মুদ্রায় এগুলোর মূল্য আনুমানিক ১৭২ টাকা ও ১৮৮ টাকা।

এই হিসাবে পাকিস্তানে পেট্রোল ও ডিজেল দুই ধরনের জ্বালানির দামই বাংলাদেশের বর্তমান দামের চেয়ে বেশি।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ভোক্তা পর্যায়ের চূড়ান্ত মূল্যের একটি অংশ মাত্র। কর ও শুল্ক, মুদ্রার বিনিময় হার, আমদানি ও পরিবহন ব্যয় এবং সরকারের মূল্য নির্ধারণের নীতির কারণে দেশভেদে জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য পার্থক্য তৈরি হয়।

ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম একই হলেও বিভিন্ন দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম এক নাও হতে পারে।

সূত্র: এনডিটিভি, বার্মা নিউজ, অর্থকেন্দ্রা, জিও নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ