1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে জামায়াত বিএনপি নেতা হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন নতুন লুকে ঝলমলে অপু বিশ্বাস, ‘গীতাঞ্জলি’তে মগ্ন ২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম : রুহুল কবীর রিজভী ইসলামী ব্যাংকের প্রশাসকের পদত্যাগ দাবি সচেতন গ্রাহক ফোরামের রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত যে কারণে অভিষেকের সিনেমা দেখেন না মেয়ে সাইনা ‘বাবর কি ছোলা বেচতে ইংল্যান্ডে গিয়েছিল’, প্রশ্ন ওয়াসিমের দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কাবাডিতে বাংলাদেশের শুভসূচনা

যে কারণে অভিষেকের সিনেমা দেখেন না মেয়ে সাইনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পালদের সঙ্গে এক সারিতে নাম উঠে আসত অভিষেকের নাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

কলকাতার সিনেমা-সিরিয়ালের প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর অভিনয়ে আসেন তার মেয়ে সাইনা চট্টোপাধ্যায়। ‘কনে দেখা আলো’ নামের সিরিয়ালে অভিনয় করে যে তরুণী ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন দুই বাংলার দর্শকের কছে।

কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’ জানিয়েছে, সাইনা বলেছেন, তার অভিষেকের সমসাময়িক অভিনেতাদের কাজ তিনি দেখলেও, বাবার কাজ খুব একটা দেখতে চাইতেন না তিনি।

কদিন আগে কুইজ শো ‘দাদাগিরি’র মঞ্চে হাজির হয়ে সাইনা বলেন, পর্দায় একবার অভিষেককে মারপিটের দেখার পর তিনি বাবার সিনেমা দেখতে ভয় পেতেন।

সাইনা বলেন, “বাবা একবার আমায় একটা সিনেমা দেখতে নিয়ে গিয়েছিল। সেখানে দেখেছি কয়েকজন আমার বাবাকে একটা লাঠি দিয়ে মারছে। প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। তার পরে আমি ঠিক করেছিলাম আর কোনো দিন বাবার কাজ দেখব না।”

এখনও সেই ভীতি মনের মধ্যে আছে কি না জানতে চাইলে সাইনা বলেন, কিছুদিন আগে তিনি ভাবছিলেন বাবার কোনো একটা সিনেমা তার দেখা উচিত।

সাইনা হেসে বলেন, বহু বছর পর বাবার সে সিনেমাটি তিনি দেখতে বসেন, সেখানেও দেখেন অভিষেক মার খাচ্ছেন।

অভিষেক চট্টোপাধ্যায় মারা যান ২০২২ সালে। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পথভোলা’। একটা সময় নিয়মিত সিনেমার কাজ করেছেন অভিষেক।

বিশেষ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পালদের সঙ্গে এক সারিতে নাম উঠে আসত তার। উৎপল দত্ত, সন্ধ্যা রায়ের মত অভিনেতাদের সঙ্গে পর্দায় দেখা গেছে তাকে।

কাজ করেছেন শতাব্দী রায়, ঋতুপর্ণা সেনগুপ্তর মতো সমসাময়িক প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গেও।

অভিষেক কন্যা সাইনার অভিনয়ে হাতেখড়ি হয় ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে রূপা চরিত্রের মাধ্যমে। পরে কাজ করেন ‘কনে দেখা আলোয়’ সিরিয়ালে।

তবে একাদশ শ্রেণির শিক্ষার্থী সাইনা এখন আর সিরিয়ালে অভিনয় করতে আগ্রহী নন। আপাতত পড়াশোনায় সময় দেবেন বলে জানিয়েছেন তিনি।

মেফ্লাই, লেমিং ও মানুষ: নিছক অস্তিত্ব, নাকি জীবনের অর্থ?

জ্বালানির দাম বৃদ্ধি: রাষ্ট্র বাঁচে প্রজ্ঞাপনে, জনগণ হাঁপায় রান্নাঘরে

ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের?

৮ দফার বিশ্লেষণ এবং এক দফার রাজনীতি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ