1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে জামায়াত বিএনপি নেতা হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন নতুন লুকে ঝলমলে অপু বিশ্বাস, ‘গীতাঞ্জলি’তে মগ্ন ২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম : রুহুল কবীর রিজভী ইসলামী ব্যাংকের প্রশাসকের পদত্যাগ দাবি সচেতন গ্রাহক ফোরামের রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত যে কারণে অভিষেকের সিনেমা দেখেন না মেয়ে সাইনা ‘বাবর কি ছোলা বেচতে ইংল্যান্ডে গিয়েছিল’, প্রশ্ন ওয়াসিমের দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কাবাডিতে বাংলাদেশের শুভসূচনা

‘বাবর কি ছোলা বেচতে ইংল্যান্ডে গিয়েছিল’, প্রশ্ন ওয়াসিমের

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে চরম অস্থিরতা বিরাজ করছে। এমন ভরাডুবির পর দেশটির সাবেক ক্রিকেটারদের সমালোচনার ঝড় ওঠাই স্বাভাবিক। তবে এবার সেই আলোচনায় অন্য মাত্রা যোগ করলেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। দ্বিতীয় টেস্টের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যখন একাদশে বড় পরিবর্তন আনল, অধিনায়ক বাবর আজম নাকি তা জানতেই পারেননি! বাবরের এমন অদ্ভুত ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে বেজায় চটেছেন ‘সুলতান অব সুইং’।

সবশেষ ২১টি টেস্টের মধ্যে ১৬টিতেই হারা পাকিস্তান দলের জন্য এই সফরটি ছিল চরম বিশৃঙ্খলায় ভরা। দ্বিতীয় টেস্টের পরপরই স্কোয়াড থেকে সাতজন খেলোয়াড়কে বাদ দেওয়া হয়। একই সঙ্গে চাকরি হারান প্রধান কোচ সরফরাজ আহমেদ ও সহকারী কোচ উমর গুল।

ম্যানচেস্টারে একটি দাতব্য অনুষ্ঠানে ওয়াকার ইউনুসের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন ওয়াসিম আকরাম। সেখানে বাবরের এমন অবাক করা অজুহাত নিয়ে চাঁছাছোলা ভাষায় কথা বলেন তিনি।

পিসিবির এত বড় সিদ্ধান্তের খবর অধিনায়কের অজানা থাকা কিছুতেই মানতে পারছেন না আকরাম। খোঁচা মেরে তিনি প্রশ্ন তোলেন, ‘অধিনায়ক হয়েও যদি সিদ্ধান্তের কথা না জানেন, তবে সেখানে তার ভূমিকাটা কী?’

আকরাম ব্যঙ্গ করে বলেন, ‘বাবর আজম বলেছে সে কিছুই জানত না। আপনি যদি না-ই জানেন, তবে এখানে কী করছিলেন? ছোলা বেচতে এসেছিলেন?’

তিনি আরও যোগ করেন, ‘একজন খেলোয়াড় কিংবা মানুষ হিসেবে আমি মনে করি, আপনার নেতা বা অধিনায়ক যদি আপনার পাশে না দাঁড়ায়, তবে আপনি কখনোই নিজের শতভাগ উজাড় করে দিতে পারবেন না।’

ওয়াসিমের মতে, দ্বিতীয় টেস্টের পরই অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত ছিল বাবরের।

‘আমার পরামর্শ হলো, দ্বিতীয় টেস্টের পরেই বাবরের বলে দেওয়া উচিত ছিল যে সে আর নেতৃত্ব দেবে না, কেবল একজন সাধারণ খেলোয়াড় হিসেবে খেলবে,’ যোগ করেন আকরাম।

ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের আগে, গত ৫ জুলাই শান মাসুদের জায়গায় বাবরকে নতুন করে পাকিস্তানের টেস্ট অধিনায়ক করা হয়। এর আগে ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি ২০টি টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন; যার মধ্যে জয় ১০টিতে, হার ৬টিতে এবং ড্র হয় ৪টি ম্যাচ।

দ্বিতীয় দফায় নেতৃত্ব পেয়ে তার অধীনে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল। তবে ইংল্যান্ডের মাটিতে গিয়ে ৩-০ ব্যবধানে ধুয়ে-মুছে যায় তারা।

আগামী নভেম্বরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ