1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

গোলবন্যার ম্যাচে সান্ডারল্যান্ডকে হারিয়ে অপরাজিত সিটি

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

ইতিহাদে গোলের বন্যা বইয়ে দিল ম্যানচেস্টার সিটি ও সান্ডারল্যান্ড। একদিকে সিটির আক্রমণ, অন্যদিকে ব্রায়ান ব্রব্বির দুর্দান্ত হ্যাটট্রিক; সব মিলিয়ে ৯০ মিনিটজুড়ে ছিল রোমাঞ্চ। শেষ পর্যন্ত সান্ডারল্যান্ডের প্রতিরোধ ভেঙে ৫-৩ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। এনজো মারেসকার দল প্রিমিয়ার লিগে তুলে নিয়েছে টানা পঞ্চম জয়।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। নবম মিনিটে এনজো ফার্নান্দেজের ফ্রি-কিকে এগিয়ে যায় সিটি। কিন্তু তিন মিনিট পরই ব্রব্বির গোলে সমতা ফেরায় সান্ডারল্যান্ড। ২৯ মিনিটে রায়ান শেরকির গোলে আবার এগিয়ে গেলেও চার মিনিট পর থমাস মুনিয়েরের ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচে সমতা ফেরান ব্রব্বি।

বিরতির আগে সিটির হয়ে তৃতীয় গোল করেন আঁতোয়ান সেমেনিয়ো। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে সিটির ব্যবধান ৪-২ করেন তিনি। কিন্তু সান্ডারল্যান্ড তখনও ম্যাচ ছাড়েনি। মাত্র দুই মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করে ব্যবধান ৪-৩ করেন ব্রব্বি।

এরপর সিটির রক্ষণে চাপ বাড়াতে থাকে সফরকারীরা। একপর্যায়ে রুবেন দিয়াসের দুর্দান্ত গোললাইন ক্লিয়ারেন্সে নিশ্চিত বিপদ থেকে রক্ষা পায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৮১ মিনিটে জসকো গভারদিওলের ক্রস থেকে আর্লিং হালান্ডের গোলে স্বস্তি ফেরে সিটির শিবিরে। ভিএআরের পর গোলটি বৈধ ঘোষণা করা হয়।

সান্ডারল্যান্ডের বিপক্ষে এর আগে দুই ম্যাচে গোল না পাওয়া হালান্ড এবার জাল খুঁজে নিয়ে প্রিমিয়ার লিগে মুখোমুখি হওয়া ২৫টি দলের বিপক্ষেই গোল করার কীর্তি গড়েছেন।

অন্যদিকে ব্রব্বির হ্যাটট্রিক সান্ডারল্যান্ডকে জয় এনে দিতে না পারলেও গড়েছে আলাদা ইতিহাস। ২০১৬ সালে জার্মেইন ডিফোর পর সান্ডারল্যান্ডের হয়ে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করা প্রথম ফুটবলার তিনি। শীর্ষে থাকা দলের বিপক্ষে হ্যাটট্রিক করা লিগ ইতিহাসের চতুর্থ খেলোয়াড়ও হয়েছেন ব্রব্বি।

এই জয়ে পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছে সিটি। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে তাদের ব্যবধান এখন তিন পয়েন্ট। মারেসকার অধীনে লিগের প্রথম পাঁচ ম্যাচেই জয়, প্রিমিয়ার লিগের ইতিহাসে এমন কীর্তি গড়া ষষ্ঠ কোচও হয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ