1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে যৌথ টাস্কফোর্স গঠনের আহ্বান ভারতীয় ডেপুটি হাইকমিশনারের বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়া যাচ্ছে ডিসিসিআইয়ের ৩৯ সদস্যের দল অনন্য অভিনেত্রী হতে চাই: পারিশা জান্নাত মা হয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার হাত হারানোর শঙ্কা থেকে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের রেকর্ডময় অভিষেকের গল্প ছয় দল নিয়ে নতুন ঘরোয়া ক্রিকেট আসর শুরুর পরিকল্পনা বিসিবি’র ঘরোয়া ক্রিকেটে নতুন টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বিসিবি! ফুটবল লিগে ‘ম‍্যাচ পাতানোর’ সন্দেহ, আসলে কী? পূর্ব উপকূলে জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মায়ানমারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

ঘরোয়া ক্রিকেটে নতুন টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বিসিবি!

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

দেশের ঘরোয়া ক্রিকেটে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ফরম্যাটকে একই প্রতিযোগিতা কাঠামোর অধীনে নিয়ে এসে ছয় দলের একটি নতুন ঘরোয়া ক্রিকেট ব্যবস্থা চালুর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। রোববার বিসিবির পরিচালনা পর্ষদের ভার্চুয়াল সভায় এ বিষয়ে নীতিগতভাবে সম্মতি দেওয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, প্রস্তাবিত কাঠামোয় প্রথম শ্রেণি বা চারদিনের ক্রিকেট, লিস্ট ‘এ’ ওয়ানডে এবং লিস্ট ‘এ’ টি-টোয়েন্টি- তিন ফরম্যাটের প্রতিযোগিতাই একটি সমন্বিত ব্যবস্থার মধ্যে থাকবে। ছয়টি দলের মালিকানা স্বত্ব বাংলাদেশের করপোরেট এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে দেওয়ার পরিকল্পনা হয়েছে।

প্রাথমিকভাবে তিন বছরের জন্য দলগুলোর মালিকানা স্বত্ব দেওয়ার কথা ভাবছে বিসিবি। অর্থাৎ ঘরোয়া ক্রিকেটের নতুন এই কাঠামোয় সরাসরি বিসিবির ব্যবস্থাপনার পাশাপাশি করপোরেট প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণও থাকবে।

তবে পুরো কাঠামোটি এখনো চূড়ান্ত হয়নি। বোর্ড সভায় এ বিষয়ে নীতিগত সম্মতি দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এর বিস্তারিত কাঠামো, দলগুলোর মালিকানা এবং অন্যান্য বিষয় নির্ধারণ করা হবে।

নতুন ব্যবস্থার প্রথম আয়োজন হিসেবে টি-টোয়েন্টি প্রতিযোগিতা মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে। তার জন্য আগামী ডিসেম্বরকে সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ