1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রস্তাব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, ৪ জনের বিরুদ্ধে মামলা ডেঙ্গু আক্রান্তে শীর্ষে পিরোজপুর, হাসপাতালের মেঝেতে চলছে চিকিৎসা যুবলীগকর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেপ্তার নতুন চুক্তি করলেন নুসরাত ফারিয়া ইউরোপিয়ান ফুটবলে শনিবার রাতে যা হয়েছে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর গবেষণার অনন্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এশিয়ান গেমসে প্রথম ম্যাচে ১৩ গোল হজম করল বাংলাদেশ শেফালির তাণ্ডবে গুঁড়িয়ে গেল বাংলাদেশের সোনার পদকের আশা শেয়ারবাজারে বড় উত্থান, এক মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

ইউরোপিয়ান ফুটবলে শনিবার রাতে যা হয়েছে

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) মৌসুমের প্রথম ধাক্কা খেয়েছে আর্সেনাল। বর্তমান চ্যাম্পিয়নরা হারার রাতে ভিন্ন ম্যাচে নবাগত কভেন্ট্রি সিটি পেয়েছে জয়ের দেখা। এদিকে লা লিগায় চলছে রাফিনহা ম্যাজিক। বার্সাও পেয়েছে টানা সপ্তম জয়ের দেখা। সিরি আ’তে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই।

প্রিমিয়ার লিগ মানেই চমকে ভরা ম্যাচ। আর নতুন মৌসুমের শুরুতেই ব্রাইটনের কাছে ৩-০ গোলে হেরে অঘটনের শিকার হয়েছে আর্সেনাল। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধেই দুই গোল হজমের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি গানাররা। এই হারে দুইয়ে নেমে গেছে মিকেল আর্তেতার দল।

একই রাতে নবাগত কভেন্ট্রি সিটির কাছে ১-০ গোলে হেরেছে নটিংহ্যাম ফরেস্ট। মৌসুমের পঞ্চম ম্যাচেও জয়ের দেখা পায়নি টটেনহ্যাম হটস্পার। অ্যাস্টন ভিলার কাছে হেরে রেলিগেশন জোনে অবস্থান করছে স্পার্সরা।

অন্যদিকে, স্প্যানিশ লা লিগায় রীতিমতো উড়ছে বার্সেলোনা। রাফিনহার ‘পারফেক্ট’ হ্যাটট্রিকে সেভিয়াকে তাদেরই ঘরের মাঠে ৩-১ ব্যবধানে হারিয়েছে কাতালান ক্লাবটি। ২২ মিনিটে ডান পা, ৫২ মিনিটে হেড ও ৬৯ মিনিটে বাম পা থেকে গোল করেন এই ফরোয়ার্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ