1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেয়ারবাজারে বড় উত্থান, এক মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, আবেদন চলছে ‘দুর্বল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংক একীভূত হলে সুফল নিয়ে প্রশ্ন থেকে যায়’ বরিশালে ৬ হাজার টয়লেট ও গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নারী টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস শীর্ষে স্মৃতি মান্ধানা ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বাংলাদেশের ‘গণতান্ত্রিক নবযাত্রা’ জাতিসংঘে তুলে ধরবেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ায় ওসি প্রত্যাহার আবারও কন্যা সন্তানের মা হলেন দীপিকাম বাবা হলেন রণবীর

নারী টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস শীর্ষে স্মৃতি মান্ধানা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

অনলাইন ডেস্ক: রেকর্ড গড়া থেকে মাত্র ৮ রান দূরে দাঁড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিলেন ভারতের তারকা উদ্বোধনী ব্যাটার স্মৃতি মান্ধানা। বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত সূচনা করে শুরুতেই দুটি চারের মারে সেই কাঙ্ক্ষিত ইতিহাস গড়লেন তিনি। নিউজিল্যান্ডের সুজি বেটসকে পেছনে ফেলে নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখন এককভাবে সর্বোচ্চ রানের মালিক এই ভারতীয় ব্যাটার।

রবিবার এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হয় ভারত। ম্যাচের প্রথম ওভারেই বাংলাদেশের পেসার মারুফা আক্তারকে বাউন্ডারি হাঁকিয়ে সুজি বেটসের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলতে থাকেন মান্ধানা। এরপর তৃতীয় ওভারে মারুফাকেই আরেকটি চার মেরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার চূড়ায় উঠে যান তিনি। পরবর্তী বলেই আরেকটি চারে রেকর্ডটি উদযাপন করেন।

ইনিংসে ১৯ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হওয়ার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মান্ধানার মোট রান দাঁড়ায় ৪ হাজার ৭৮৮-তে। এর আগে ১৭৮ ইনিংসে ৪ হাজার ৭৫১ রান নিয়ে এতদিন শীর্ষ আসন ধরে রেখেছিলেন সাবেক কিউই ব্যাটার সুজি বেটস। তাকে টপকে যেতে মান্ধানার লাগলো তার চেয়েও সাতটি কম ইনিংস।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের তালিকার তিন নম্বরে অবস্থান করছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌর (৪,৩২৭ রান)। এছাড়া চার হাজার রান ছোঁয়া চতুর্থ ক্রিকেটার হিসেবে তালিকার চারে রয়েছেন শ্রীলঙ্কার তারকা ব্যাটার চামারি আতাপাত্তু (৪,২৮২ রান)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ