1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত জাতিসংঘ সাধারণ পরিষদ এখনো আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ মঞ্চ ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ আবারও ট্রাম্পের শুল্ক হুমকি ও রাশিয়ার তেলের দ্বিমুখী চাপে ভারত শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে এনসিএলের দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশিপ শুরু ৭ অক্টোবর ব্যাডমিন্টনের জার্সিতে ভুলের ছড়াছড়ি, বিভ্রাট; দায় ফেডারেশনের লক্ষ্মীপুরে ফুটবল ও ক্রিকেটের জন্য দুটি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধ সড়ক অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

লক্ষ্মীপুরে ফুটবল ও ক্রিকেটের জন্য দুটি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

ফারজানা আক্তার বৃষ্টি, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ফুটবল ও ক্রিকেটের জন্য দুটি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। পাশাপাশি একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) ও ক্লাব সমিতি, লক্ষ্মীপুর এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘দুটি স্টেডিয়াম করা হবে—একটি ফুটবল ও একটি ক্রিকেটের জন্য। এছাড়া ইনডোর স্টেডিয়াম করারও ইচ্ছা আছে। খেলাধুলার মান অনেক বেশি বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে।’

তিনি বলেন, ক্রীড়াক্ষেত্রের উন্নয়নের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের মাদক থেকে দূরে রাখা সম্ভব। খেলাধুলার প্রসার ঘটলে তরুণেরা ইতিবাচক কাজে যুক্ত হবে। খেলাধুলার মাধ্যমে দেশ ও জাতি বিশ্বের কাছে নিজেদের তুলে ধরতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ও লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি। তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ রয়েছে। এ জন্য ইউনিয়নগুলোতে জায়গা নির্ধারণের কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

হ্যাপি চৌধুরী বলেন, দুটি স্টেডিয়াম বা মাঠ করার ব্যবস্থা করা খুব কঠিন বিষয় নয়। জাতীয় পর্যায়ের ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা সম্ভব। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট মহাসিন কবির স্বপন। এতে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট হাসিবুর রহমান, লক্ষ্মীপুর কলেজের সাবেক শিক্ষক ননী গোপাল ঘোষ, শিক্ষক আবুল মোবারক ভূঁইয়াসহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ