1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘ সাধারণ পরিষদ এখনো আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ মঞ্চ ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ আবারও ট্রাম্পের শুল্ক হুমকি ও রাশিয়ার তেলের দ্বিমুখী চাপে ভারত শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে এনসিএলের দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশিপ শুরু ৭ অক্টোবর ব্যাডমিন্টনের জার্সিতে ভুলের ছড়াছড়ি, বিভ্রাট; দায় ফেডারেশনের লক্ষ্মীপুরে ফুটবল ও ক্রিকেটের জন্য দুটি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধ সড়ক অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাবি

ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধ সড়ক

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোরের মত দিনের বেলায়ও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা বা মেঘাচ্ছন্ন থাকতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

রাত পোহানের আগে থেকে শুরু হওয়া বৃষ্টিতে পুরো ঢাকা শহরের প্রধান সড়কগুলো ও নিচু এলাকায় পানি আটকে জলাবদ্ধতা তৈরি করেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে বেলা ১১টার সময়ও পুরানা পল্টন, গুলিস্তান ও মতিঝিলের পানি নেমে যায়নি। প্রায় হাঁটু সমান পানি ভেঙে পথচারীদের সড়ক পারাপার হতে হয়েছে।

সঙ্গে তৈরি হয়েছে যানজট; তাতে দুর্ভোগে পড়েছেন অফিসযাত্রীরা। বিভিন্ন সড়কের মোড়ে যানবাহনের অপেক্ষায় মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ২০ মিমি বৃষ্টিপাত হয়েছে। সরাদেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঢাকার পাশের শহর নারায়ণগঞ্জে, ৮২ মিলিমিটার। আর মাদারীপুরে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ভাষায়, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টিকে মাঝারি মাত্রার বলা হয়। আর ৪৪ থেকে ৮৮ মিলিমিটার হল ভারী বৃষ্টি।

দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোরের মত দিনের বেলায়ও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা বা মেঘাচ্ছন্ন থাকতে পারে।

এদিন ভোরের আগে আগে তুমুল বজ্রপাত আর বৃষ্টির শব্দে ঘুম ভাঙে নগরবাসীর। সকালে যখন তারা কাজের জন্য বের হলেন, ততক্ষণে বিভিন্ন সড়কে পানি জমে গেছে।

পুরানা পল্টনের এক প্যাকেজিং কোম্পানির কর্মী হাসানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, “রাস্তায় হাঁটা যায় না। আবার ফুটপাত দিয়ে যে হাঁটব তারও উপায় নেই। অফিসে রাইট টাইমে যাওয়ার জন্য আমরা তাড়াহুড়ো করি, সেই সময়ে ফুটপাতওয়ালারা (দোকানি) ফুটপাতে মালামাল রেখে খোলাখুলি করছে। কাঠের চৌকি দিয়ে অর্ধেক দখল করেছে, বাকিটা মাল রেখে। এই দুর্ভোগের মধ্যে অফিসে এলাম।”

মতিঝিল সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের কর্মকর্তা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হঠাৎ ভোর রাতে ঠান্ডা বাতাসে ঘুম ভেঙে গেলে দেখি বৃষ্টি শুরু হয়েছে। বেলা ১০টার সময়েও মতিঝিলে পানি পুরোটা নেমে সারেনি। রিকশায় এসে এখন ব্যাংকের গেটে জুতা ভেজাতে হল।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ভোর ৪টা থেকে মুষলধারে বজ্রসহ বৃষ্টিপাতের ফলে ডিএসসিসির আওতাধীন কিছু নিম্নাঞ্চল ও ঢালু সড়কে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

“নগরবাসীর এ সাময়িক ভোগান্তি দ্রুত নিরসনে ভোর থেকেই ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মী ও ইমার্জেন্সি রেসপন্স টিম মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে।”

জলাবদ্ধতার কারণে ঝিগাতলায় সড়কে থাকা ম্যানহোলের ঢাকনা খুলে আবর্জনা পরিষ্কার করার তথ্য দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এটি নিম্নচাপে রূপ নিতে পারে।

এর প্রভাবে ঢাকা ও রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, রংপুর, সিলেটের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বজ্রপাতও হতে পারে বলা হয় এসব এলাকায়। দেশের কোথাও কোথাও ভারি বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আবাহওয়া অধিদপ্তর।

অপ্রতিমের নির্মম বিদায়: আমাদের নিরাপত্তাহীন ভবিষ্যতের প্রতিচ্ছবি

সৌরবিদ্যুৎ কি সত্যিই শতভাগ পরিবেশবান্ধব, নাকি দূষণের রূপান্তর?

জিন্নাহপ্রীতি–৩: কারা বাংলাদেশকে পাকিস্তানের ‘বাই-প্রোডাক্ট’ দেখাতে চায়?

পাঠ্যবইয়ে কতবার পরিবর্তনে জাতির সত্য ইতিহাস জানা যায়?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ