1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ায় ওসি প্রত্যাহার

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন দায়িত্ব পালন করছেন।

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দেয়।

এ ছাড়া উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে দাওয়াতে অংশ নেওয়ার ওভিযোগ উঠে ওসির বিরুদ্ধে।

ওসির দায়িত্বে থাকা সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন বলেন, শনিবার সন্ধ্যায় ওসি প্রত্যাহারের পর চলে গেছে। তবে কী কারণে প্রত্যাহার করা হয়েছে, জানি না।

তিনি আরও জানান, বটতলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় গতকাল শনিবার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার করা হয়েছে ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে। এতে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম -অপারেশনস) আহমেদ পেয়ার বলেন, ওসির বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার বাড়িতে নিমন্ত্রণে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, পুলিশ সুপার এনএম নাসিরুদ্দিনের সই করা এক আদেশে শনিবার রাতে তাকে প্রত্যাহার করা হয়েছে। থানার পরিদর্শক (তদন্ত) আপাতত ওসির দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ