1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফিফা থেকে বড় অঙ্কের আর্থিক সহায়তা পেতে পারে বাংলাদেশ গ্যাসের চুলার পাইপে মিললো ৬ হাজার ইয়াবা, মূল হোতা আটক ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট বিশ্বের অন্যতম ব্যয়বহুল স্পেকট্রাম, নবায়নের চাপে পরীক্ষায় টেলিকম খাতের বিনিয়োগ সক্ষমতা এশিয়ান গেমসে বড় বহর নিয়ে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নেতার মাজারের সামনে হাতবোমা বিস্ফোরণ ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর ‘হামলার’ বিচার দাবি ব্যাংক খাতে তদারকি: ‘কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি আরও ২টি সংস্থা দরকার’ ‘ড্রেসিংরুমটাই বদলে দিয়েছি, এখন সবাই জানে কী করতে হবে’ ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি

গ্যাসের চুলার পাইপে মিললো ৬ হাজার ইয়াবা, মূল হোতা আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

নোয়াখালীর সেনবাগে অভিনব কায়দায় গ্যাসের চুলার পাইপে করে পাচারের সময় ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় আমিন হোসেন (৩৮) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সেবারহাট পূর্ব বাজারে ফেনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে বাঁধন পরিবহনে যৌথ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে সিপিসি-৩ নোয়াখালী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১) ও সিপিসি-১ ফেনী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭) অংশগ্রহণ করে। অভিযানে মাদক পাচারকারীকে আটক করা হয় এবং তাকে জেলা আদালতে উপস্থিত করা হয়েছে।

আটক আমিন হোসেন নোয়াখালী সদরের দাদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বারাহিপুর গ্রামের মৃত আনোয়ার উল্লাহর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের পরিদর্শক বাপন সেন বাদি হয়ে সেনবাগ থানায় মামলা দায়ের করেছে।

এ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ অভিযানের।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী বাঁধন পরিবহনে তল্লাশি চালিয়ে কক্সবাজারভিত্তিক মাদক পাচারকারী চক্রের মূল হোতা আমিন হোসেনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সঙ্গে থাকা লোহার তৈরি গ্যাসের চুলা কেটে পাইপের মধ্যে বহন করা ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।মাদক পাচাররোধে ডিএনসি নোয়াখালী, এসআরবি-১১ সিপিসি-৩ নোয়াখালী ও এসআরবি-৭ সিপিসি-১, ফেনীর কার্যক্রম প্রতিনিয়ত অব্যহত থাকবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ