1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

ছেলের মা হলেন সোহিনী

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

প্রথম সন্তানের মা হলেন টালিউড অভিনেত্রী সোহিনী সরকার। বৃষ্টিভেজা রবিবারে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সোহিনী ও তাঁর স্বামী, সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের এটি প্রথম সন্তান। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

সন্তান জন্মের সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সোহিনী ও শোভন। এক পোস্টে তাঁরা লিখেছেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।’

চলতি বছরের ১৫ জুলাই দ্বিতীয় বিবাহবার্ষিকীতে মা-বাবা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন তারকা দম্পতি। সেদিন একাধিক ছবি প্রকাশ করে তাঁরা লিখেছিলেন, ‘তিন বছরের বিবাহবার্ষিকীতে, আমরা দুই থেকে তিনের পথে।’ ছবিতে সোহিনীর স্ফীতোদরও নজর কেড়েছিল।

এর আগে থেকেই সোহিনীর মা হওয়ার খবর নিয়ে টালিপাড়ায় জল্পনা চলছিল। তবে নিজেদের বিশেষ দিনেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান তাঁরা। গর্ভাবস্থার শেষ সময়েও কাজ চালিয়ে গেছেন অভিনেত্রী। সেপ্টেম্বরের শুরুতে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, শুটিং ও ছবির প্রচারের কাজ শেষ করে তিনি ধীরে ধীরে পরিবারকে সময় দিচ্ছিলেন।

সম্প্রতি সন্তানকে ঘিরে নানা মজার কথাও শেয়ার করেছিলেন সোহিনী। এমনকি হবু সন্তানের নাম নিয়ে শোভনের ভাবনার কথাও প্রকাশ্যে এসেছিল।

ব্যক্তিগত জীবন বরাবরই অনেকটা আড়ালে রাখতে পছন্দ করেন সোহিনী ও শোভন। ২০২৪ সালের ১৫ জুলাই ঘনিষ্ঠ পরিসরে বিয়ে করেছিলেন তাঁরা। দুই বছরের দাম্পত্যের পর এবার তাঁদের সংসারে এল নতুন সদস্য।

পুত্রসন্তান জন্মের খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভাসছেন সোহিনী ও শোভন। নতুন অতিথিকে ঘিরে টালিউডের সহকর্মী ও অনুরাগীদের মধ্যেও তৈরি হয়েছে উচ্ছ্বাস।

সোহিনী সরকার বাংলাদেশের আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধে ‘লহু’ শিরোনামের এক সিরিজে কাজ করছেন। চরকির এই সিরিজটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ