1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

নিজের মুখে ‘দুর্বলতার’ কথা বললেন রাশমিকা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

ভাষা কখনও তার অভিনয়জীবনে বাধা হয়ে দাঁড়ায়নি বলেই জানিয়েছেন অভিনেত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

উচ্চারণ এবং ভাষা নিয়ে মাঝেমধ্যেই কটাক্ষের মুখে পড়তে হয় ভারতীয় সিনেমার নায়িকা রাশমিকা মানদানাকে। তবে সেই সব কথায় কান না দিয়ে কাজে মন দিতে চান অভিনেত্রী। তিনি মনে করেন অপ্রয়োজনীয় কথাবার্তায় নজর না দিয়ে ভালো গল্পের কাজ নিয়ে এগিয়ে যেতে হবে।

দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি থেকে বলিউড পর্যন্ত কাজের পরিধি বাড়িয়েছেন রাশমিকা। তেলেগু, কন্নড়, তামিল, হিন্দি-চার ভাষার সিনেমায় দেখা গেছে রাশমিকাকে। এই বহুভাষিক ক্যারিয়ারই রাশমিকাকে সমালোচনায় এনেছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, তার হিন্দি ভাষায় ‘টান’ থাকায় কটাক্ষের শিকার হতে হয়।

নিজের ভাষাজ্ঞান সম্পর্কে অভিনেত্রীর ভাষ্য, কোনো ভাষাতেই তিনি খুব একটা দক্ষ নন। তবে সব ভাষাতেই যোগাযোগ তৈরি করার মত বলতে পারেন।

রাশমিকা বলেন, “আমি সব ভাষাকেই নিজের ভাষা মনে করি। ভিন্ন ভাষার দর্শকের সঙ্গে তাদের ভাষায় কথা বলার চেষ্টা করি।”

তার কাছে এটি শুধু ভাষা শেখার বিষয় নয়, দর্শকের প্রতি সম্মান দেখানোরও একটি উপায়।

রাশমিকা বলেন, “অপ্রয়োজনীয় কথাবার্তায় আমি মন দিই না। আমার কাজ হল শুটিংয়ের সেটে কাজ করা এবং তার পরে বাড়ি ফিরে আসা। প্রতিটি সিনেমার নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।”

রাশমিকার জন্ম এবং বেড়ে ওঠা কর্নাটকের কুর্গে। সেখানকার স্থানীয় ভাষার নিজস্ব কোনও বড় চলচ্চিত্রজগৎ নেই। তবে ভাষা কখনও তার অভিনয়জীবনে বাধা হয়ে দাঁড়ায়নি বলেই জানিয়েছেন অভিনেত্রী।

২০১৬ সালে কন্নড় সিনেমা‘কিরিক পার্টি’-র মাধ্যমে অভিনয়ে পা রাখেন রাশমিকা। ‘গীত গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নিক্কেভারু’, ‘পুষ্পা: দ্য রাইজ’-এর মত ব্যবসাসফল সিনেমার মাধ্যমে তার জনপ্রিয়তা বাড়ে। ২০২২ সালে ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি।

এর পরে ‘অ্যানিমাল’, ‘ছাওয়া’, ‘সিকান্দার’-এর মত বড় বাজেটের সিনেমায় পাওয়া গেছে রাশমিকাকে।

সম্প্রতি তাকে দেখা গিয়েছে ‘ককটেল ২’ সিনেমায়।

রাশমিকা ও তার স্বামী অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে তার নতুন সিনেমা নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। বিয়ের পর এই প্রথম জুটি হয়ে পর্দায় আসবেন তারা।

অপ্রতিমের নির্মম বিদায়: আমাদের নিরাপত্তাহীন ভবিষ্যতের প্রতিচ্ছবি

সৌরবিদ্যুৎ কি সত্যিই শতভাগ পরিবেশবান্ধব, নাকি দূষণের রূপান্তর?

জিন্নাহপ্রীতি–৩: কারা বাংলাদেশকে পাকিস্তানের ‘বাই-প্রোডাক্ট’ দেখাতে চায়?

পাঠ্যবইয়ে কতবার পরিবর্তনে জাতির সত্য ইতিহাস জানা যায়?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ