1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সোনালী আঁশে খরচ উঠছে না কৃষকের, ভরসা পাটখড়ি খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা: মেসে নেই কেউ, কথা বলতে চান না এলাকাবাসী ইরান যুদ্ধের মাঝেও তেলের দাম নিয়ন্ত্রণে ট্রাম্পের পরোক্ষ ত্রাতা’র ভূমিকায় শি জিনপিং ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার ঢাকায় আসছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা চায় ঢাকা বাংলাদেশ-কানাডার উচ্চপর্যায়ের যোগাযোগের আশা বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে যৌথ টাস্কফোর্স গঠনের আহ্বান ভারতীয় ডেপুটি হাইকমিশনারের

বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়া যাচ্ছে ডিসিসিআইয়ের ৩৯ সদস্যের দল

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়ানোর পাশাপাশি দেশটির বাজারে বাংলাদেশের সম্ভাবনাময় পণ্যের রপ্তানি সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এর অংশ হিসেবে ৩৯ সদস্যের একটি প্রতিনিধিদল মালয়েশিয়া সফরে যাচ্ছে।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি আগামী ২২ থেকে ২৫ সেপ্টেম্বর কুয়ালালামপুর সফর করবে। সফরটি সফল করতে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন সার্বিক সহযোগিতা দিচ্ছে। রোববার (২০ সেপ্টেম্বর) ডিসিসিআইয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরে ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর ক্ল্যাং চাইনিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফেকচারার্স এবং ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য আলোচনা করবে ডিসিসিআই প্রতিনিধিদল। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিটুবি বৈঠকে অংশ নেবেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

এসব ব্যবসায়িক বৈঠকের মাধ্যমে দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশি পণ্যের জন্য মালয়েশিয়ার বাজারে নতুন সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া ২৪ সেপ্টেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য বিশ্বের অন্যতম বৃহৎ হালাল পণ্যের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস-২০২৬’-এ অংশ নেবে ডিসিসিআই প্রতিনিধিদল। সেখানে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের হালাল শিল্পের উদ্যোক্তাদের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনার সুযোগ পাবেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

সফরকালে মালয়েশিয়া সরকারের পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী টিয়ং কিং সিং এবং উপমন্ত্রী লিউ চিং টংয়ের সঙ্গেও ঢাকা চেম্বারের নেতাদের সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও মালয়েশিয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার। দেশটিতে কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে ৩৭ শতাংশই বাংলাদেশি। ২০২৫-২৬ অর্থবছরে এসব বাংলাদেশি কর্মী দেশে মোট ৩ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলার। এ সময়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় রপ্তানি হয়েছে ২৮২ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, বিপরীতে দেশটি থেকে আমদানি হয়েছে ২ দশমিক ২৯৩ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য।

বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগও উল্লেখযোগ্য। এখন পর্যন্ত দেশটির উদ্যোক্তারা বাংলাদেশে ৭৫৫ দশমিক ৪৮ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছেন। টেলিযোগাযোগ, বিদ্যুৎ, কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল, নির্মাণ এবং টেক্সটাইলসহ বিভিন্ন খাতে এসব বিনিয়োগ রয়েছে।

সফর শেষে আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে ডিসিসিআই প্রতিনিধিদলের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ