1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কানাডার সঙ্গে বাণিজ্য বহুমুখীকরণে জোর বাংলাদেশের সোনালী আঁশে খরচ উঠছে না কৃষকের, ভরসা পাটখড়ি খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা: মেসে নেই কেউ, কথা বলতে চান না এলাকাবাসী ইরান যুদ্ধের মাঝেও তেলের দাম নিয়ন্ত্রণে ট্রাম্পের পরোক্ষ ত্রাতা’র ভূমিকায় শি জিনপিং ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার ঢাকায় আসছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা চায় ঢাকা বাংলাদেশ-কানাডার উচ্চপর্যায়ের যোগাযোগের আশা

সোনালী আঁশে খরচ উঠছে না কৃষকের, ভরসা পাটখড়ি

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

একসময় পাট কাটার পর মাঠে পড়ে থাকা পাটখড়ি ছিল কৃষকের কাছে প্রায় মূল্যহীন। জ্বালানি হিসেবে ব্যবহার ছাড়া এর তেমন কোনো বাজারও ছিল না। সেই পাটখড়িই এখন মেহেরপুরের কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠেছে। পাটের দাম নিয়ে প্রত্যাশা সবসময় পূরণ না হলেও পাটখড়ি বিক্রি করে উৎপাদন খরচের একটি বড় অংশ তুলে নিতে পারছেন কৃষক। চাহিদা বাড়ায় তৈরি হয়েছে স্থানীয় বাজার ও ব্যবসা।

জেলা কৃষি অফিস ও স্থানীয় পাটচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেহেরপুরে এক বিঘা জমিতে পাট আবাদে কৃষকের খরচ হয় প্রায় ২২ থেকে ২৪ হাজার টাকা। ওই জমিতে গড়ে ১০ থেকে ১২ মণ পাট উৎপাদন হয়। বর্তমানে প্রতি মণ পাট প্রায় ৩ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ পাট বিক্রি করে এক বিঘা জমি থেকে কৃষকের আয় হয় প্রায় ৩০ হাজার টাকা। এর সঙ্গে একই জমির পাটখড়ি মানভেদে ১২ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ফলে পাটের সঙ্গে পাটখড়ির অর্থমূল্যও কৃষকের মোট আয় বাড়াচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ